চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্দান্ত জয়ে জার্মানির ইউরো মিশন শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৫ পূর্বাহ্ণ ১৩, জুন ২০১৬
স্পোর্টস
A A

ইউক্রেনের বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে ইউরো মিশন শুরু করেছে তিনবারের ইউরোপ সেরা জার্মানি। গ্রুপ পর্বের প্রথম ম্যাচের এ জয়ে জার্মানদের পক্ষে গোল করেন স্কোড্রান মুস্তাফি এবং বাস্তিয়ান শোয়েনস্টেইগার।

গোল মিসের মহড়ায় জার্মানদের পক্ষে মুস্তাফিরের গোলটি আসে ১৯ মিনিটে এবং ম্যাচ শেষে যোগ হওয়া দ্বিতীয় মিনিটে দলের জয় সূচক গোলটি করেন শোয়েনস্টেইগার।

তবে ম্যাচের চার মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিলো ইউক্রেনের সামনে। ডি বক্সের বাইরে থেকে বল পেয়ে তড়িৎ গতিতে শট নেন উইঙ্গার কোনোপ্লিয়াঙ্কা। সে যাত্রায় বাধা হয়ে দাঁড়ান বিশ্ব সেরা গোল রক্ষক ম্যানুয়েল নয়্যার।

Banglabid

১৯ মিনিটে সুযোগ হাতছাড়া করেননি মুস্তাফি। টনি ক্রুজের ফ্রি কিক থেকে বল পেয়ে মাথা ছুঁইয়ে ইউক্রেনকে হতাশায় ডোবান ভ্যালেন্সিয়ার এ ডিফেন্ডার।

পিছিয়ে থেকেও বেশ কয়েকটি গোছালো আক্রমণে করেছিলো ইউক্রেন। তবে নয়্যার দেওয়াল অতিক্রম করা সম্ভব হয়নি। ৩৬তম মিনিটে কোনোপ্লিয়াঙ্কার প্রচেষ্টা গোললাইন থেকে ফেরান ডিফেন্ডার জেরোম বোয়াটেং।

৮৭ মিনিটে ডি বক্সে একা ঢুকে পড়েন মেসুত ওজিল। কিন্তু শাখতার দোনেতস্কের গোল রক্ষকের বুদ্ধিদীপ্ত প্রচেষ্টা সে যাত্রায় রক্ষা পায় ইউক্রেন। তবে পুরোটা সময়েই ইউক্রেন পাল্টা আক্রমণে জার্মান রক্ষণকে ব্যস্ত রেখেছিলো।

Reneta

যোগ হওয়া সময়ে গোটসের বদলি নেমে দ্বিতীয় মিনিটেই জয় নিশ্চিত করা গোলটি করেন শোয়েনস্টেইগার। মেসুত ওজিলের ক্রস থেকে ডি বক্সের মধ্যে বল পেয়ে দুর্দান্ত শটে জার্মানদের জয় নিশ্চিত করেন শোয়েন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো ২০১৬
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফ্লোরিডায় হামলার দায় স্বীকার আইএসের

পরবর্তী

রোমাঞ্চের অপেক্ষায় লর্ডস টেস্ট

পরবর্তী

রোমাঞ্চের অপেক্ষায় লর্ডস টেস্ট

৯৭’র পর প্রথম বারের মতো নক আউট পর্বে ইকুয়েডর

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT