চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্দান্ত আশরাফুল-জসিমে অবনমন এড়াল কলাবাগান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১১ অপরাহ্ণ ২১, মে ২০১৭
স্পোর্টস
A A

সুপার লিগে ওঠার রেসে আগেই ছিটকে পড়েছিল কলাবাগান ক্রীড়াচক্র। শেষ ম্যাচটি ছিল মান বাঁচানোর লড়াই। রেলিগেশন লিগ এড়াতে জয়ের বিকল্প ছিল না। রোববার খেলাঘরকে ৫ উইকেটে হারিয়ে সেই পরীক্ষায় উতরে গেছে আশরাফুল-তুষারদের দল।

ঢাকা প্রিমিয়ার লিগের মৌসুম জয়ে শেষ করার পথে জ্বলেছে জসিম উদ্দিন ও মোহাম্মদ আশরাফুলের ব্যাট। দুজনেই অর্ধশতক করেছেন। এতে ১১ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট তুলে অবনমন শঙ্কা কাটাল কলাবাগান।

বিকেএসপির চার নম্বর মাঠে খেলাঘরের দেয়া ২০৫ রানের লক্ষ্য ১৩ বল হাতে রেখে টপকায় কলাবাগান। জসিম ৮৯ রান করেন। আশরাফুলের ব্যাটে আসে ৫৬ রান। দুজনে দ্বিতীয় উইকেটে ১০৪ রানের জুটি গড়ে জয়ের পথ সুগম করেন।

খেলাঘরের লঙ্কান বোলার সুরাজ রানদিভ ৩টি উইকেট নেন। তানভীর ইসলাম ও রাফসান আল মাহমুদ নিয়েছেন একটি করে উইকেট।

আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভার ৭ উইকেটে ২০৪ রান তোলে খেলাঘর। সর্বোচ্চ ৭১ রান করেন রাফসান আল মাহমুদ। আরিফুজ্জামান সাগরের ব্যাটে আসে ৪৬ রান।

সাদ নাসিম নেন ৩ উইকেট। নাবিল সামাদ দুটি, সঞ্জিত সাহা ও মোহাম্মদ আশরাফুল নেন একটি করে উইকেট।

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বনানী ধর্ষণ: ওসি ফরমান আলীর বিরুদ্ধে গাফিলতির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

পরবর্তী

নাঈম আশরাফের ডিএনএ টেস্ট করতে চায় ডিএমপি

পরবর্তী

নাঈম আশরাফের ডিএনএ টেস্ট করতে চায় ডিএমপি

আমাদের ম্যাজিশিয়ান

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT