ক্রিকেট

দুর্ঘটনা কবলিতদের জন্য মুশফিকের প্রার্থনা

নেপালে উড়োজাহাজ দুর্ঘটনা

দুর্ঘটনা কবলিতদের জন্য মুশফিকের প্রার্থনা

নেপালে উড়োজাহাজ দুর্ঘটনায় হতাহত যাত্রীদের জন্য ফেসবুক পোস্টে দোয়া চেয়েছেন মুশফিকুর রহিম।

নিজের ভেরিফাইড পেজে মুশফিক লিখেছেন, ‘দয়া করে মানুষগুলোর জন্য প্রার্থনা করুন।’

মুশফিকুর রহিম সামাজিক যোগাযোগমাধ্যমে সবসময় অন্য ক্রিকেটারদের চেয়ে বেশি সরব। আগেও বিভিন্ন ইস্যুতে ভুক্তভোগী মানুষ কিংবা নির্যাতিত নারীদের জন্য প্রতিবাদী হতে দেখা গেছে তাকে।

সোমবার দুপুর দুইটা ২০ মিনিটে ইউএস বাংলার এই উড়োজাহাজটি নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন এয়ারপোর্টে অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয়।

নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে কাঠমন্ডু পোস্ট তাদের সর্বশেষ খবরে ৪৪ জনের মৃত্যুর কথা জানিয়েছে।

ইউএস বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে ৬৭ যাত্রীর মধ্যে ৩২ জন বাংলাদেশি, ৩৩ জন নেপালি, একজন মালদ্বীপের এবং একজন চিনের নাগরিক। যাত্রীদের পাশাপাশি চার জন ক্রু ছিলেন।

বেঁচে ফেরাদের একজন নেপালি নাগরিক বসন্ত বহরা। হাসপাতালের বিছানায় শুয়ে কাঠমুন্ডু পোস্টকে দুর্ঘটনার বর্ণনা দিয়েছেন তিনি ‘হঠাৎ করে বিমানটি ভয়ানকভাবে কাঁপছিলো। কিছুক্ষণ পরেই বিকট সংঘর্ষ হয়। আমি জানালার কাছে বসেছিলাম। পরে জানালা ভেঙে বেরিয়ে আসতে সক্ষম হই।’

বিষয়:নেপালে উড়োজাহাজ দুর্ঘটনা মুশফিকুর রহিম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…