বিনোদন

দুর্ঘটনার কবলে গাড়ি, সুস্থ আছেন নোরা

নোরা সুস্থ থাকলেও গাড়ি দুর্ঘটনায় আহত হননি. Channel i News - চ্যানেল আই নিউজ

নোরা একটি সাদা শার্ট পরা, শান্ত ও আত্মবিশ্বাসী মুখের ছবি, পেছনে গাছ ও ভবনের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউড তারকা নোরা ফাতেহির গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুম্বাইতে এই দুর্ঘটনা ঘটে।

নোরার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে ধাক্কা দিয়েছে। এতে কেউ হতাহত না হলেও গাড়ি এবং অটোরিকশা দুটোই ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দুই যানের চালকের তর্কাতর্কি শুরু হয়। এরপর নোরার গাড়ির চালক অটোরিকশাটির চালককে ১০০০ রুপি ক্ষতিপূরণ দেয়ার পর পরিস্থিতি শান্ত হয়।

দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন না নোরা। তিনি সেই সময়ে তার নতুন মিউজিক ভিডিও ‘ড্যান্স মেরি রানী’ প্রকাশের অনুষ্ঠানে গিয়েছিলেন।

ভারতের বিতর্কিত ব্যবসায়ী সুকেশ চন্দ্র শেখরের সঙ্গে সম্পর্কের জের ধরে বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে নোরা ফাতেহি। তাদের গোপন যোগাযোগের একাধিক চ্যাট ফাঁস হয়েছে। ওই চ্যাটিং-এ দামি গাড়ি আদান-প্রদান নিয়ে দুজনের মধ্যে কথা হয় বলে জানা গেছে। বলিউড হাঙ্গামা

বিষয়:নোরা ফাতেহি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…