চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্গম সীমান্তে গিয়ে বিজিবি মহাপরিচালকের ঈদ শুভেচ্ছা বিনিময়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৪ অপরাহ্ণ ১৪, মে ২০২১
বাংলাদেশ
A A
বিজিবি মহাপরিচালকের দুর্গম সীমান্তে ঈদ শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে দুর্গম পার্বত্য সীমান্ত পরিদর্শন করেছেন মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম।

শুক্রবার ঈদের দিন বিজিবির চট্টগ্রাম রিজিয়নের কাপ্তাই ব্যাটালিয়নের রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম পার্বত্য অঞ্চলে অবস্থিত ‘দুমদুমিয়া সিআইও ক্যাম্প’ এবং রাজনগর ব্যাটালিয়নের ‘বদিপাড়া বিওপি’ পরিদর্শন করেন।

শুক্রবার রাতে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় পরিবার-পরিজনদের সঙ্গে ঈদ উপভোগ না করে দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত রক্ষার দায়িত্বে নিয়োজিত বিজিবি সদস্যদের মনোবল দৃঢ় করা এবং তাদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করার জন্য বিজিবি মহাপরিচালক ঈদের দিন দুর্গম পার্বত্য সীমান্ত পরিদর্শন করেন।

পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক সেখানে নিয়োজিত সব বিজিবি সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশলা বিনিময় করেন এবং চারারোপণ করেন। দুর্গম পার্বত্য অঞ্চলে নানা প্রতিকূলতার মধ্যেও দক্ষতা ও সাফল্যের সঙ্গে দায়িত্ব পালনের জন্য বিজিবি সদস্যদের অভিনন্দন জানান তিনি।

একইসঙ্গে তাদের দেশপ্রেম, শৃঙ্খলা, সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পবিত্র দায়িত্ব পালনের জন্য বিভিন্ন দিক-নির্দেশনা দেন বিজিবি মহাপরিচালক।

এ সময় বিজিবি সদর দফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ), বিজিবি রাঙামাটি সেক্টরের সেক্টর কমান্ডারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ: ঈদ শুভেচ্ছাঈদ শুভেচ্ছা বিনিময়বিজিবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকাবাসীকে দুই মেয়রের ঈদ শুভেচ্ছা

পরবর্তী

বিশ্বে করোনা আক্রান্ত ১৬ কোটি ২৫ লাখ মানুষ

পরবর্তী
COVID-19 testing at a health center in Bangladesh with healthcare workers and visitors. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বে করোনা আক্রান্ত ১৬ কোটি ২৫ লাখ মানুষ

করোনা ভ্যাকসিনের ভায়াল হাতে ধরা স্বাস্থ্যকর্মীর ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে টিকাদান কর্মসূচির বেহাল দশা!

সর্বশেষ

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-খেলোয়াড়, ম্যানেজার নিলেন ‘দায়’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংসদে সরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (সংগৃহীত)।

শাহবাগে বক্তব্য দেওয়া আর সংসদে বক্তব্য দেওয়া এক কথা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৭, ২০২৬

২২ হাজার কোটি রুপির ঋণ কমে ৬.৫ কোটিতে, যা জানা গেল

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT