দুর্গম অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করতে নতুন কৌশল: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ফাইল ছবি
দেশের দুর্গম অঞ্চলের ২০ শতাংশ মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনতে নতুন কৌশল উদ্ভাবনের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। শনিবার জাতীয় শিশু একাডেমিতে উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
তিনি আরো বলেন, লোডশেডিং এর অন্ধকারে থাকা জাতিকে নতুন নতুন কৌশলের মাধ্যমে ৫ বছরের মধ্যে আলোকিত করা হয়েছে। সৌর বিদ্যুতে বিশ্বে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। প্রতিমন্ত্রী আশা করেন, নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ আরো এগিয়ে যাবে।
ঢাকা বিভাগের জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তর নিজস্ব সেবা ও উদ্ভাবনী প্রকল্প নিয়ে মেলায় অংশ নিচ্ছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






