চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দু’মাস সময় চেয়েছেন মাশরাফী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৮ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

শনিবার সাউথ আফ্রিকা দলের সাবেক কোচ রাসেল ডমিঙ্গোকে বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ ঘোষণা করেছে বিসিবি। নাজমুল হাসান পাপন দুপুরে সংবাদমাধ্যমকে এ প্রোটিয়ার কোচ নির্বাচিত হওয়ার কথা জানান। এসময় মাশরাফী বিন মোর্ত্তজার অবসর প্রসঙ্গেও বলতে হয় বোর্ড সভাপতিকে। জানালেন, ওয়ানডে অধিনায়ক সিদ্ধান্ত নিতে মাস দু’য়েক সময় চেয়েছেন।

মাশরাফীর অবসর-ইস্যু বিশ্বকাপের সময় থেকেই ঘুরঘুর করছে টাইগার দলের আশেপাশে। বয়স হয়ে গেছে, এমপি নির্বাচিত হয়েছেন, ফর্মও পড়তির দিকে, তাই যত অবসর কেন্দ্রিক আলোচনা-গুঞ্জন।

মাশরাফী যদিও এখনই ব্যাট-প্যাড তুলে রাখার কথা ভাবছেন না। আরও কিছুটা সময় চেয়েছেন। সময় চেয়েছেন বিসিবির কাছেও। দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি তাতে সায়ও দিয়েছে। শনিবার নাজমুল হাসানের সঙ্গে দেখা করেন মাশরাফী। প্রশ্নের সামনে তাই পড়তেই হল বিসিবি বসকে।

‘মাশরাফী এসেছিল দুই কারণে। সাকিবের সঙ্গে আমাদের পরশু দিনের আগের দিন কথা হয়েছে, আমার সঙ্গে বসেছিল। ওর সঙ্গে কোচ নিয়ে আলাপ করেছি। যেহেতু সে একজন অধিনায়ক। মাশরাফীও একজন অধিনায়ক। তাকেও তাই জানানো হল।’

আসছে মাসে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ, তার পরপরই জিম্বাবুয়েকে সঙ্গী করে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ। এই জিম্বাবুয়ের বিপক্ষে একটি ওয়ানডে খেলে দেশের সবচেয়ে সফল অধিনায়কের জমকালো বিদায়ীমঞ্চ গড়ার আলোচনা ছিল। সেটি যে হচ্ছে না নাজমুল হাসানের পরের কথাতেই পরিষ্কার।

‘আরেকটা জিনিস ছিল, একটা ওয়ানডে জিম্বাবুয়ের সঙ্গে করব কিনা। সেই ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম। ও(মাশরাফী) কি মনে করে। ও মনে করে যে এত তাড়াতাড়ি, যেহেতু আগামী মার্চের আগে আমাদের কোনো ওডিআই নেই। সেজন্য এখনই না হলে তার জন্য সুবিধা হয়। দুইমাস পরে হলে সে সিদ্ধান্ত নিতে পারে যে প্ল্যান কি। সেটা চিন্তা করেছে। আমরা বলেছি ওকে।’

ট্যাগ: নাজমুল হাসানবিসিবিমাশরাফীলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সতেরো আগস্টের বোমা সন্ত্রাসের ১৪ বছর: জঙ্গিবাদের শেষ কোন পথে?

পরবর্তী

ঘুরে আসুন টুকটুকে লাল শাপলার বিলে

পরবর্তী

ঘুরে আসুন টুকটুকে লাল শাপলার বিলে

সেপ্টেম্বরে আসছে ঋত্বিক-জ্যোতির প্রথম ছবি

সর্বশেষ

সৌদি আরবে ‘রেড এলার্ট’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ও পানিতে ডুবে নিহত ৩

আগস্ট ২৮, ২০২৬

টাপুর টুপুর বৃষ্টি পড়ে

আগস্ট ২৮, ২০২৬

রাশিয়ায় গ্যাস কমপ্লেক্সে বিস্ফোরণ: বাংলাদেশিদের খোঁজে হটলাইন চালু

আগস্ট ২৮, ২০২৬
Map of Bangladesh highlighting Cox's Bazar district and surrounding regions. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে এক শিশু নিহত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT