স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুইভাগে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এক মন্ত্রী ও দুই সচিব দিয়ে পরিচালিত হবে এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। আজ এ মত জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চিঠি ইস্যু করা হয়েছে।
এই ভাগের ফলে এখন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘জননিরাপত্তা’ এবং ‘সুরক্ষা সেবা’ নামে আলাদা বিভাগে কাজ করবে। এ দু’বিভাগের জন্য মন্ত্রী থাকছেন একজনই। তবে আলাদা আলাদা দুই সচিব এ নব্য ভাগ হওয়া দুই বিভাগের দায়িত্বে থাকবে।
জননিরাপত্তা বিভাগের অধীনে রাজনৈতিক ও আইসিটি, পুলিশ, আনসার ও সীমান্ত, আইন ও শৃঙ্খলা, প্রশাসন ও অর্থ এবং উন্নয়ন বিভাগ রয়েছে।
সুরক্ষা সেবা বিভাগের অধীনে নিরাপত্তা ও এনটিএমসি (ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার), অগ্নি ও মাদকদ্রব্য, আইন ও শৃঙ্খলা, বহিরাগমন, কারা ও সমন্বয়, প্রশাসন ও অর্থ এবং উন্নয়ন বিভাগ থাকবে।
জননিরাপত্তা বিভাগে ১৬৩টি পদ এবং সুরক্ষা সেবা বিভাগে ২৪৩ পদ সৃষ্টি করা হয়েছে।







