চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনুসন্ধানী সাংবাদিকতাকে কি প্রতিপক্ষ ভাবছে দুদক?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:১৯ অপরাহ্ণ ২৬, জুন ২০১৯
সম্পাদকীয়
A A

দুদকের একজন ও পুলিশের একজন উদ্ধর্তন কর্মকর্তার ঘুষ লেনদেন বিষয়ক তদন্ত কার্যক্রম চালাতে গিয়ে  দুইজন সাংবাদিককে চিঠি লিখে এখন আলোচনায় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

২০১৮ সালে একটি জাতীয় দৈনিকে ‘তুলে নিয়ে বিয়ে করলেন অতিরিক্ত পুলিশ কমিশনার’ শিরোনামে ডিআইজি মিজানের বিরুদ্ধে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হয়। বিষয়টি তোলপাড় সৃষ্টি করে। ওই ঘটনায় পুলিশ সদর দপ্তর ছাড়াও দুদক তদন্ত কমিটি গঠন করা হয়। সেই তদন্ত চলার সময় পুলিশ সদর দপ্তরে সংযুক্ত ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদের খোঁজ পায় দুদক। অনুসন্ধান শেষে সম্প্রতি তার বিরুদ্ধে মামলার সুপারিশ করে প্রতিবেদন দাখিল করেন অনুসন্ধান কর্মকর্তা দুদক পরিচালক খন্দকার এনামুল বাছির। কিন্তু, খন্দকার এনামুল বাছির তার (মিজান) কাছ থেকে রিপোর্ট পরিবর্তনের জন্য ৪০ লাখ টাকা নিয়েছেন বলে দাবি করেন ডিআইজি মিজান। পরিপ্রেক্ষিতে তথ্য পাচারের অভিযোগে তদন্ত কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে দুদক।

ওই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন ও ওই প্রতিবেদনের বিষয়ে আরো তথ্য চেয়ে ‘আপত্তিকর’ ভাষার চিঠিতে সাংবাদিকদের সঙ্গে দুদকের অনাকাঙ্খিত পরিস্থিতি তৈরি হয়েছে। দুদকের পরিচালক ও অনুসন্ধান টিমের দলনেতা শেখ মো. ফানাফিল্লাহ স্বাক্ষরিত দুই সাংবাদিককে লেখা চিঠিতে বলা হয়, বুধবার সকাল সাড়ে ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে। অন্যথায় আইনানুগ কার্যধারা গৃহীত হবে। অবশ্য দুই সাংবাদিকের মধ্যে একজনের চিঠিতে ‘অন্যথায় আইনানুগ কার্যধারা গৃহীত হবে’ লাইনটি ছিল না। বিষয়টি সামাজিক মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশ পাওয়ার পর ওই চিঠি দুটির বিষয়ে পদক্ষেপ নিয়েছে দুদক। দুই সাংবাদিককে ‘ফরমেটের’ বাইরে গিয়ে দুই ভাষায় কেনো চিঠি লেখা হলো, তার কারণ দর্শাতে দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্লাকে ৭ দিনের মধ্যে কারণ দর্শানো নোটিশ দিয়েছে দুদক কর্তৃপক্ষ। এর আগে সাংবাদিকরাও দুদকের প্রধান কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে।

একজন সাংবাদিকের প্রতিবেদনের মাধ্যমে যা প্রকাশ পায়, তা সাংবাদিকতার নীতি-নৈতিকতা ও সম্পাদকীয় নীতি এবং পক্ষ-বিপক্ষের ভাবমূর্তি-অধিকার মেনেই প্রকাশ করা হয়। প্রকাশিত তথ্যের কোনো অস্পষ্টতা থাকলে বা সত্যতা যাচাইয়ে কোনো সমস্যা থাকলে তা দেশের প্রচলিত গণমাধ্যম আইন ও প্রেস কাউন্সিলের মাধ্যমে সমাধানের সুযোগ আছে। দুর্নীতির মতো একটি বড় সমস্যা নিয়ে কাজ করা বিশেষায়িত একটি কমিশন সে পথ অনুসরণ করে তাদের তথ্য যাচাইয়ের পথ বেছে নিতে পারতো। কোনো সন্দেহভাজন দুর্নীতিবাজের মতো কোনো কর্মরত সাংবাদিককে আপত্তিকর ভাষায় চিঠি দিয়ে ডেকে নেয়া অনৈতিক বলে আমরা মনে করি।

সাংবাদিকের প্রতিবেদন ও প্রতিবেদনের তথ্যের মাধ্যমে কোনো ঘটনার নানা পরিক্রমা দুর্নীতিসহ যেকোনো বিষয়ের তদন্তকাজে বড় সহায়ক হিসেবে কাজ করে। অনুসন্ধানী সাংবাদিকতা সেই কাজকে আরো সহজ করে দেয়। দুদক ও পুলিশের ওই দু’জন কর্মকর্তার ঘুষ লেনদেন বিষয়ে প্রকাশিত প্রতিবেদনও সেরকমই, ওই প্রতিবেদনের বাইরে নিশ্চয় এমন কোনো তথ্য বা সূত্র সাংবাদিকের কাছে ছিল না যা কিনা আপত্তিকর ভাষায় চিঠি দিয়ে ডেকে নিয়ে গিয়ে দুদককে জানাতে হবে। প্রকাশিত প্রতিবেদনে দুদকের একজন পরিচালকের বিরুদ্ধে অভিযোগ গিয়েছে বলেই কি দুদক অনুসন্ধানী সাংবাদিকতাকে প্রতিপক্ষ হিসেবে মনে করেছে?

দুর্নীতি প্রতিরোধে বিশেষায়িত একটি কমিশন হিসেবে দুদকের এক্ষেত্রে আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল বলে আমরা মনে করি। দুদকে কর্মরতদের কাজে আরো স্বচ্ছতা ও জবাবদিহিতা আশা করে জাতি, তা না হলে তারা কীভাবে অন্যের দুর্নীতি প্রতিরোধ করবে? আমাদের আশাবাদ, এই অনাকাঙ্খিত বিষয়টির দ্রুতই সমাধান হবে এবং দুদক তাদের সাংবিধানিক দায়িত্ব আরো সক্রিয়ভাবে পালন করবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুসন্ধানী সাংবাদিকতাএনামুল বাছিরডিআইজি মিজানদুদক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘বিসিবির সমালোচনাতেই সাকিবের এই পারফরম্যান্স!’

পরবর্তী

গুরুতর অসুস্থ এরশাদকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি

পরবর্তী
এরশাদ-এরশাদের মৃত্যু-শোক

গুরুতর অসুস্থ এরশাদকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি

বিশ্বকে আবারও বাকরুদ্ধ করে দিলো যে ছবি

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT