চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকে আবারও বাকরুদ্ধ করে দিলো যে ছবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৩ অপরাহ্ণ ২৬, জুন ২০১৯
আন্তর্জাতিক
A A

তুরস্কের উপকূলে বালিতে উপুড় হয়ে পড়ে থাকা আইলান কুর্দির কথা এখনও ভোলেনি বিশ্ব। ২০১৫ সালের ২ সেপ্টেম্বর পাঁচ বছর বয়সী এই শিশুর মরদেহ পড়ে থাকার ছবি বিশ্ব বিবেককে নাড়া দিয়েছিল।

এবার অভিবাসন প্রত্যাশী বাবা ও মেয়ের আরেকটি ছবি বিশ্বকে বাকরুদ্ধ করে দিয়েছে। যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশী বাবা তার মেয়েকে নিয়ে নদী পার হওয়ার সময় ডুবে মারা যায়। বাবা ও ছোট শিশুর নিথর দেহ উপুড় হয়ে নদীর তীরে পানির মধ্যে পড়ে আছে।

মুখ থুবড়ে পড়ে থাকা তাদের এই ছবি ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর পরপরই এই ছবি বিশ্ব বিবেককে নাড়িয়ে দিয়েছে আরেকবার।

বিবিসি জানিয়েছে, নিহত আলবার্টো মার্টিনেজ (২৫) এল সলভাদরের বাসিন্দা। তিনি সোমবার স্ত্রী ও মেয়েকে নিয়ে মেক্সিকান বর্ডার দিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করছিলেন। আলবার্টো মার্টিনেজ রিও গ্রান্ডো নদী সাঁতরে তার স্ত্রীর কাছে আসছিলেন। এসময় তার ২৩ মাস বয়সী শিশু কন্যা ভ্যালেরিয়া তাকে দেখে পানিতে ঝাঁপ দেয়।

আলবার্টোর স্ত্রী তানিয়া লা জর্নাদা বলেন, চোখের সামনেই তিনি স্বামী ও বাচ্চাকে স্রোতে ডুবে যেতে দেখেছেন। পরে তাদের নিথর দেহ রিও গ্রান্ডে নদীর মেক্সিকোর মাতামোরোস অংশে ভেসে ওঠে।

শিশুটির গায়ে লাল রঙের প্যান্ট, পায়ে জুতা এবং বাবার ঘাড়ে একটি হাত তখনও জড়িয়ে রেখেছে শিশুটি।

Reneta

মর্মস্পর্শী এই ছবিটি তুলেছেন মেক্সিকান ফটোগ্রাফার জুলিয়া লে ডাক। তিনি মেক্সিকান সংবাদপত্র লা জর্নাদায় লিখেছেন, মেয়েকে বাঁচাতে বাবা প্রাণপণ চেষ্টা করছিলেন। কিন্তু প্রচণ্ড স্রোতে তাদের এই করুণ পরিণতি হয়।

এ ঘটনার পর এল সালভাদরের সরকার সবাইকে ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রে না যেতে সতর্ক করেছেন।

অবৈধ অভিবাসন ঠেকাতে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে পলিসি আরো শক্তিশালী করার ফলে গত কয়েকদিনে সীমান্তে অন্তত প্রায় ছয়জন নিহত হয়েছেন। ২০১৮ সালে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে    ২৮৩ জন অভিবাসন প্রত্যাশী নিহত হয়। কিন্তু মানবাধিকার সংঘটনগুলো বলছে নিহতের সংখ্যা আরও অনেক বেশি।

অভিবাসন প্রত্যাশীরা বলছেন, হন্ডুরাস, গুয়েতামালা, এল সালভাদরের মতো দেশগুলোতে সহিংসতা ও দ্রারিদ্রের প্রকোপের কারণে তারা নিজদেশ ছেড়ে জীবনের ঝুঁকি নিয়েই যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন।

যুক্তরাষ্ট্রে পৌঁছাতে অভিবাসন প্রত্যাশীদের জীবনের ঝুঁকি নিয়ে যে বিপদজনক পথ পাড়ি দিতে হয় সোমবারের হৃদয়বিদারক এই ছবিটিই তার প্রমাণ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT