চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুদকে ৭৩ শতাংশ অভিযোগের সমাধান হয় না: টিআইবি

জসিম উদ্দিন বাদল জসিম উদ্দিন বাদল
২:৩৭ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্নীতি দমন প্রতিরোধে দুদকের পরিচালিত জরিপে পাওয়া অভিযোগের ৭৩ শতাংশের সমাধান হয় না। ২৭ শতাংশের সমাধান হলেও পরে তার বাস্তবায়ন ইতিবাচক হয় না। আর নানা রকম হয়রানির ভয়ে ৬ শতাংশ অভিযোগ উত্থাপন করা সম্ভব হয় না। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবির) এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

রোববার রাজধানীর ধানমন্ডিতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে গবেষণার এই তথ্য উপস্থাপন করেন টিআইবির গবেষক ওয়াহিদুল আলম, রেযাউল করিম ও শহিদুল ইসলাম।

‘দুর্নীতি প্রতিরোধে দুদক পরিচালিত গণশুনানি: কার্যকারিতা, চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক গবেষণা প্রতিবেদন উপস্থাপনের সময় উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানসহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

গবেষণা প্রতিবেদনে বলা হয়: ২০১৪ সালের ডিসেম্বর থেকে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত দুদক, টিআইবি এবং দুদক প্রতিরোধ কমিটির সহযোগিতায় ৩৫টি গণশুনানির আয়োজন করা হয়। এসব গণশুনানি কতটুকু কার্যকর ভূমিকা রেখেছে সে বিষয়ে কোনো মূল্যায়ন হয়নি। এসব গণশুনানির ফলে সমস্যা সমাধান, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা ও পরবর্তী পরিস্থিতির উপর টিআইবি গবেষণা চালায়।

গবেষণার মেয়াদকাল উল্লেখ করা হয়েছে ২০১৬ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের অাগস্ট পর্যন্ত। আর তথ্য সংগ্রহ করা হয়, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত।

প্রতিবেদনে বলা হয়: দুদকের গণশুনানিতে ৭৮ শতাংশ অভিযোগ সমাধানে প্রতিশ্রুতি দেয়া হচ্ছে। ২২ অভিযোগ আমলে নেয়া হচ্ছে না। আর আমলে নেয়া অভিযোগের মধ্যে ৭৩ শতাংশ সমাধান হয় না। ২৭ শতাংশ অভিযোগ নিষ্পত্তি করা হলেও তা পুরোপরি কার্যকর হয় না।

Reneta

‘এসব অভিযোগের মধ্যে ভূমি সংক্রান্ত অভিযোগ সবচেয়ে বেশি। ভূমি সেবা সংশ্লিষ্ট অভিযোগ ৬৭ শতাংশ আর সেবা বিষয়ক অভিযোগ ৩৩ শতাংশ রয়েছে।’

২৭ শতাংশ অভিযোগের নিষ্পত্তি হলেও এটি ইতিবাচক বলে মন্তব্য করে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জান বলেন: দুদকের গণশুনানির ফলে সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে এক ধরণের জবাবদিহিতা সৃষ্টি হয়েছে। এতে করে জনমানুষের কিছুটা আস্থা তৈরি হচ্ছে।

তবে গণশুনানিতে দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে রায় আসলেও দুদকের পরবর্তী মনিটরিং না থাকায় তা চাপা পড়ে যাচ্ছে। এতে দুদকের প্রতি আস্থা কমে যাচ্ছে অভিযোগকারীদের।

যারা গণশুনানিতে অংশগ্রহণ করছেন তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ইফতেখারুজ্জামান বলেন: এ প্রক্রিয়া দুদকের একটি হাতিয়ার হলেও অনেক সময় দায়িত্বশীল ব্যক্তিরা প্রভাবিত হয়ে রায় দিচ্ছেন। এতে করে অপরাধীদের বিচারের আওতায় আনা সম্ভব হচ্ছে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিআইবিদুদক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬

রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা?

জুলাই ২১, ২০২৬

সম্মাননা আর গানের সন্ধ্যায় রুনা লায়লা, টিকিটের অর্থ যাবে ত্রাণ তহবিলে

জুলাই ২১, ২০২৬
ছবি: 'মাইলস্টোন ট্র্যাজেডি শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান।

মাইলস্টোন ট্র্যাজেডি: শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভায় যা বললেন ডা. জুবাইদা রহমান

জুলাই ২১, ২০২৬

অগ্রিম বুকিংয়ে কতোটা বাজিমাত করলো থালাপতির বিদায়ী ছবি?

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT