চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুদকের বিরুদ্ধে রিজভীর যতো অভিযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪২ অপরাহ্ণ ১৬, মার্চ ২০১৮
রাজনীতি
A A

দুদক এখন বিরোধী দল দমনের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, গতকাল বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে লিভ টু আপিল করে তারা আবারও প্রমাণ করল তারা সরকারের প্রতিহিংসা চরিতার্থ করার হাতিয়ার।

রিজভী বলেন, বাংলাদেশ ব্যাংক লুট হলো, সরকারী ব্যাংক লুট হয়ে ব্যাংকিং ব্যবস্থা ধ্বংস হয়ে গেলো, অথচ দুদক এক্ষেত্রে উটপাখীর মতো বালিতে মাথা গুঁজে রেখেছে। মামলা করা তো দূরে থাক এদের বিরুদ্ধে একটা শব্দও মুখ থেকে বের হয় না। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর মূলধন পর্যন্ত খেয়ে ফেলা হয়েছে। আজও পত্রিকার হেড লাইন রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর মূলধন ঘাটতির পরিমাণ ২০ হাজার ৩৯৮ কোটি টাকা। নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে খেলাপি ঋণ। এর উল্লম্ফন গতির লাগাম কিছুতেই থামানো যাচ্ছে না। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, এক বছরের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ১২ হাজার কোটি টাকা। সব মিলিয়ে খেলাপি ঋণের পরিমাণ ৭৪ হাজার ৩০৩ কোটি টাকা। প্রকৃত টাকার অংক আরও অনেক বেশি। এই খেলাপি ঋণের টাকা সব ক্ষমতাসীনদের পকেটে ঢুকেছে। লুট করে শেয়ার বাজার শেষ করে দেওয়া হয়েছে।

বিএনপির মুখপাত্র বলেন, এসব লুটপাটকারীদের বিরুদ্ধে দুদক ব্যবস্থা নিয়েছে এমন কথাতো শুনিনি। কারণ তারা সরকারি দলের লোকদের আত্মীয়স্বজন, সরকারের শীর্ষ ব্যক্তিদেরও আত্মীয়স্বজন। এই লুটপাটের বিরুদ্ধে যাতে কোন আওয়াজ না ওঠে সেজন্য গণতন্ত্রকে আইসিইউ-তে পাঠিয়ে গণমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছে এবং সোচ্চার বিরোধী দলকে কারাগারে পাঠানো হয়েছে। সরকারের অনাচারের বিরুদ্ধে জাতিকে নির্বাক করার জন্যই সকল সময়ের গণতন্ত্র পুণঃপ্রতিষ্ঠার অসীম সাহসী বিপুল জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করা হয়েছে। অন্তহীন ক্ষমতালিপ্সার কারণে প্রধানমন্ত্রী হিতাহিত বিবেচনাহীন, তিনি যা ইচ্ছে তাই করতে পারেন। আর তাঁর ইচ্ছার প্রতিফলন ঘটাতে প্রস্তুত থাকে দুদক এর মতো দপ্তরগুলো।

Banglabid

রিজভী এসময় ছাত্রদল নেতা জাকির হোসেন মিলন হাসপাতালে নয় বরং নির্যাতনের পর কারাগারেই বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছে বলে দাবি করেন।

তিনি বলেন, আপনারা আজকের পত্রিকায় দেখেছে কীভাবে ডিবি পুলিশ ডিবিসি’র ক্যামেরাপার্সন সুমন হাসানকে হাতকড়া লাগিয়ে পৈশাচিক কায়দায় নির্যাতন করেছে। এই ঘটনায় আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই পুনরুজ্জীবিত ও বহুব্যাপী সন্ত্রাস এক বিপজ্জনক মাত্রা দৃশ্যমান হলো। কাজেই আইজিপি’র বিবৃতি সত্যের অপলাপ।

শফিউল বারী বাবুকে আবারও রিমান্ডে নেয়া এবং ডিবিসি’র ক্যামেরাপার্সন সুমন হাসানকে ডিবি পুলিশ কর্তৃক ব্যাপক নির্যাতনের ঘটনায় দলের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, অবিলম্বে শফিউল বারী বাবুসহ যেসব নেতাকর্মী রিমান্ডে আছেন তাদের মিথ্যা ও কাল্পনিক মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি, সুমন হাসানকে নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি করছি।

Reneta

বরিশালে বিএনপির সমাবেশ ২৪ মার্চ নয়, ৭ এপ্রিল। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ২৪ মার্চ ২০১৮ বরিশালে বিভাগীয় সমাবেশের তারিখ পরিবর্তন করেছে দলটি। বরিশালের সমাবেশটি অনুষ্ঠিত হবে আগামী ৭ এপ্রিল ২০১৮।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin1
পূর্ববর্তী

কবীর সুমন: গানে গানে নির্মম সত্য বলে বেড়ানো এক ফেরিওয়ালা

পরবর্তী

এখনো বলের জাদুকর আসলাম

পরবর্তী
সেই বাঁকানো শট

এখনো বলের জাদুকর আসলাম

দুর্নীতি দমন অভিযানে নেমেছেন ইমন ও শিরিন শিলা!

সর্বশেষ

কক্সবাজার-ঢাকা রুটের বাসে আগুন, যেভাবে প্রাণে বাঁচলেন ৩০ যাত্রী

আগস্ট ২২, ২০২৬

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

আগস্ট ২২, ২০২৬

স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ফখরুল-রিজভীর নতুন দায়িত্বে উজ্জীবিত বিএনপির তৃণমূল

আগস্ট ২২, ২০২৬

রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ আসিফ আলি জারদারির

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT