চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুদকে সাংবাদিকদের প্রতিবাদ, ফানাফিল্লাকে দুদকের কারণ দর্শানো নোটিশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৬ অপরাহ্ণ ২৬, জুন ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

সংবাদ প্রকাশকে কেন্দ্র করে দুই সাংবাদিককে হুমকি দিয়ে তলব করার প্রতিবাদে দুর্নীতি দমন কমিশনে (দুদক) সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন সংবাদকর্মীরা। আর দুই সাংবাদিককে দুই ভাষায় তলবি চিঠি দেবার দায়ে দুদক পরিচালক শেখ মো. ফানাফিল্লাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দুদক।

বুধবার  দুদক কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশ আয়োজন করেছিল রাজধানীতে কর্মরত বিভিন্ন সংবাদ কর্মীরা।

প্রতিবাদ সমাবেশ থেকে জানানো হয়, বুধবারের মধ্যে দুই সাংবাদিককে জিজ্ঞাসাবাদের নামে তলব করে পাঠানো দুদকের চিঠি প্রত্যাহার না হলে  বৃহস্পতিবার থেকে দুদক কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Banglabid

মঙ্গলবার সাংবাদিক দীপু সারোয়ার ও সাংবাদিক ইমরান হোসেন সুমনকে তলব করে অমর্যাদাকর ভাষায় পৃথক পৃথক চিঠি পাঠায় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ওই চিঠি পাঠানোর প্রতিবাদে আয়োজিত সমাবেশে সাংবাদিকরা বলেন: দুদক যে অমর্যাদাকর চিঠি দিয়েছে। সেই চিঠি আজকের মধ্যে প্রত্যাহার করতে হবে এবং একই সঙ্গে এই চিঠিতে অমর্যাদাকর ভাষা ব্যবহার করার জন্য দুদক পরিচালক শেখ মো. ফানাফিল্লার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।

চিঠিতে এই অমর্যাদাকর ভাষা ব্যবহারের দায়িত্ব দুদক চেয়ারম্যানও এড়াতে পারেন না বলেও জানান সাংবাদিক নেতারা।

Reneta

দুদকের পরিচালক ও অনুসন্ধান টিমের দলনেতা শেখ মো. ফানাফিল্লাহ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বুধবার সকাল সাড়ে ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে। অন্যথায় আইনানুগ কার্যধারা গৃহীত হবে।

বিষয়টি সামাজিক মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশ পাওয়ার পরে ওই চিঠি দুটির বিষয়ে পদক্ষেপ নিয়েছে দুদক। দুই সাংবাদিককে ফরমেটের বাইরে গিয়ে দুই ভাষায় কেনো চিঠি লেখা হলো, তার কারণ দর্শাতে দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্লাকে ৭ দিনের মধ্যে কারণ দর্শানো নোটিশ দিয়েছে দুদক কর্তৃপক্ষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুদকসাংবাদিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তারকা ফুটবলারদের রিয়ালে না যেতে বোঝাচ্ছেন রোনালদো!

পরবর্তী

মাদকের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

মাদকের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারত-আসাম-নাগরিকত্ব-তালিকােআসামের নাগরিক

আসামের নাগরিক তালিকার খসড়া থেকে বাদ পড়ল আরও এক লাখ

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT