চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুদককে ‘দুর্নীতিবাজ ক্যান্সার’ ছেঁটে ফেলতে বললেন হাইকোর্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৪ অপরাহ্ণ ২৭, জুন ২০১৯
- সেমি লিড, আদালত
A A
করোনা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভেতরে কোনো দুর্নীতিবাজ থাকলে, সেসব দুর্নীতিবাজ ‘ক্যান্সারগুলোকে’ ছেঁটে ফেলতে বলেছেন হাইকোর্ট।

‘ভুল আসামি’ হয়ে ২৬ মামলায় প্রায় ৩ বছর কারাগারে থাকা পাটকল শ্রমিক জাহালমের ক্ষতিপূরণ প্রশ্নে জারি করা রুলের শুনানিতে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার একথা বলেন।

এ সময় দুদকের আইনজীবী খুরশিদ আলম খানকে উদ্দেশ্য করে আদালত বলেন, ‘দুদকের মধ্যে কোনো দুর্নীতিবাজ থাকলে তাকে বাদ দিন। এই জায়গাটিতে দুর্নীতিবাজ থাকা উচিৎ নয়। আমাদের কথা হচ্ছে, দুদক স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে স্বচ্ছতার সাথে কাজ করুক।’

হাইকোর্ট আরো বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির এখন স্বর্ণযুগ চলছে। তাই এখন অর্থনৈতিক ক্রাইম হওয়ার সুযোগ রয়েছে। দুদককে অনেক পাওয়ার দেওয়া হয়েছে। তাই সততা ও স্বচ্ছতার সাথে দুদককে কাজ করতে হবে। দুদক শক্তিশালী না হলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে না। আর দুদকের মাঝে দুর্নীতিবাজ থাকলে সেসব দুর্নীতিবাজ ক্যান্সারগুলোকে ছেঁটে ফেলতে হবে।’

হাইকোর্ট তার আদেশে জাহালম কাণ্ডে দুদকের করা অভ্যন্তরীণ তদন্ত রিপোর্ট আগামী ১১ জুলাই আদালতে দাখিল করতে বলেছেন। এবং এ মামলার পরবর্তী শুনানির আগামী ১১ জুলাই দুপুর ২টায় দিন ধার্য করেছেন আদালত।

জাহালমের কারাবাসের বিষয়টি হাইকোর্টের নজরে নিয়ে আসা আইনজীবী অমিত দাশগুপ্ত আজ শুনানিতে অংশ নেন। আর দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। শুনানিতে দুদকের আইনজীবী আদালতকে বলেন, সাক্ষীদের সাক্ষ্যে বিভ্রান্ত হয়ে জাহালমের নাম মামলায় এসেছে।

Reneta

এর আগে দৈনিক প্রথম আলো পত্রিকায় ‘স্যার, আমি জাহালম, সালেক না’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ হয়। ওই প্রতিবেদনে বলা হয়, ‘আসামির কাঠগড়ায় দাঁড়ানো লোকটির বয়স ৩০-৩২ বছরের বেশি না।  পরনে লুঙ্গি আর শার্ট।  ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে ঢাকার বিশেষ জজ আদালত-৬-এ বিচারকের উদ্দেশে তাকে বারবার বলতে দেখা যায়, ‘‘স্যার, আমি জাহালম।

আমি আবু সালেক না, আমি নির্দোষ।  আবু সালেকের বিরুদ্ধে সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির ২৬টি মামলা হয়েছে।  কিন্তু আবু সালেকের বদলে জেল খাটছেন, আদালতে হাজিরা দিয়ে চলেছেন এই জাহালম।  যিনি পেশায় পাটকল শ্রমিক। এরপর তদন্ত করে দুদক বলেছে, জাহালম নিরপরাধ। একই মত দেয় জাতীয় মানবাধিকার কমিশন।’’

ওই প্রতিবেদনটি গত ২৮ জানুয়ারি হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী অমিত দাশগুপ্ত। এরপর হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে রুলসহ জাহালমকে মুক্তির আদেশ দেন। সেই সাথে জাহালমের ক্ষতিপূরণ প্রশ্নে হাইকোর্ট রুল জারি করেন।

এ আদেশের পর মুক্তি পায় জাহালম।  এরপর দুদক হাইকোর্টের এ বেঞ্চে রুল শুনানিসহ জাহালম সংক্রান্ত সকল কার্যক্রম স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে। তবে দুদকের এ আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ। এ আদেশের পরিপ্রেক্ষিতে জাহালমকে মুক্তি দেওয়া হাইকোর্ট বেঞ্চেই আজ জাহালমের ক্ষতিপূরণ প্রশ্নে জারি করা রুলের শুনানি হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুর্নীতি দমন কমিশনহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশের কাছে ইচ্ছে করেই হারবে ভারত!

পরবর্তী

ভারতের পাল্টা করারোপে ক্ষিপ্ত ট্রাম্প

পরবর্তী
ট্রাম্প-ভারতের কর-করারোপ

ভারতের পাল্টা করারোপে ক্ষিপ্ত ট্রাম্প

বিচারহীনতার কারণেই সাধারণ মানুষ হত্যাকাণ্ডের শিকার: নজরুল ইসলাম

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬

স্পেনের নতুন ইতিহাস

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT