চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দুটি ম্যাচ হারাতেই সব শেষ হয়ে যায়নি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ন ০৫, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

কক্সবাজার থেকে: এক ম্যাচ আগেই সিরিজ হার। উড়তে থাকা দল হঠাৎ মাটিতে! এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের মধ্য দিয়ে দেশের বাইরে ধারাবাহিক সাফল্যের যে গাঁথুনি তৈরি করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল, কক্সবাজারে পাকিস্তানের কাছে টি-টুয়েন্টি সিরিজ হাতছাড়া করে তাতে লাগল বড় এক ধাক্কাই।

টিম টাইগ্রেস অধিনায়ক সালমা খাতুন অবশ্য মনে করেন গত কয়েকমাসের অর্জন দুটি ম্যাচ হারাতেই বিবর্ণ হবে না। ক্রিকেটারদের আত্মবিশ্বাসও তলানিতে নামবে না বলে মত তার।

‘আমার মনে হয় না মনোবল নিচে নেমে যাওয়ার কথা। দুটি ম্যাচ হারাতেই সব শেষ হয়ে যায়নি। আমাদের সামনে আরও অনেক ম্যাচ(বিশ্বকাপ) আছে। কাল আরেকটি টি-টুয়েন্টি আছে। সেখানে যদি ভালো করতে পারি আত্মবিশ্বাস আবার বেড়ে যাবে।’

ব্যাটিং ব্যর্থতায় আত্মবিশ্বাসের পালে ধাক্কা লাগলেও এখান থেকে উত্তরণ সম্ভব বলেই মনে করছেন অধিনায়ক, ‘আমি সবসময়ই বলি ব্যাটসম্যানরা রান করলে কিন্তু কেউ আমাদের ধরতে পারবে না। দুই ম্যাচেই কিন্তু কেউই সেভাবে রান করতে পারেনি। ভালো একটা স্কোর যখন দাঁড়াবে, বোলাররা উদ্যোম পাবে। রান না হওয়ার কারণে বোলাররা আত্মবিশ্বাস পাচ্ছে না।’

দুয়ারে কড়া নাড়ছে টি-টুয়েন্টি বিশ্বকাপ। ৯ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসবে মেয়েদের বিশ্ব আসর। সেটি নিয়ে দলের মাঝে চলছে নানা পরীক্ষা-নিরীক্ষা। সিরিজ হারের দুঃখ থাকলেও বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট একেকটি ম্যাচকে দেখছে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-পাকিস্তান সিরিজলিড স্পোর্টসসালমা খাতুন
শেয়ারTweetPin

সর্বশেষ

আড়াই কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

এপ্রিল ১৩, ২০২৬

অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান

এপ্রিল ১৩, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইওর সাক্ষাৎ

এপ্রিল ১৩, ২০২৬

গার্দিওলার মতে আর্সেনালের বিপক্ষে সিটির ম্যাচটি প্রিমিয়ার লিগ ফাইনাল

এপ্রিল ১৩, ২০২৬

হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান: যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT