ব্রহ্মপুত্র নদ নিয়ে গান গেয়েছেন বলিউড তারকা অমিতাভ বচ্চন। এই গানে তার সঙ্গে আরও কণ্ঠ দিয়েছেন এ সময়ের আরেকজন জনপ্রিয় শিল্পী পাপন। আর দ্বিতীয় গানটি একটি তেলের বিজ্ঞাপনে ব্যবহার করা হবে।
মুম্বাইয়ের অকালপ্রয়াত আদেশ শ্রীবাস্তবের স্টুডিওতে গত মঙ্গলবার গান দুটি ধারন করা হয়। দুই বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়ে মাত্র ৫১ বছর বয়সে মারা যান এই গায়ক-সুরকার। এই স্টুডিওতে এসেই অমিতাভ বচ্চন স্মৃতিকাতর হয়ে পড়েন। স্টুডিও থেকে ফিরে গিয়ে তিনি ব্লগে লিখেছেন, আদেশের এই স্টুডিওতে এক সময় প্রায়ই আসতেন তিনি। বিজ্ঞাপন কিংবা গানে কণ্ঠ দেওয়ার কাজ এখানেই বেশি করেছেন। আজ এখানে এসেছেন, কিন্তু আদেশ শ্রীবাস্তব নেই।
৭৪ বছরের অমিতাভ বচ্চন গানে কণ্ঠ দেওয়ার পর বললেন, ‘যাক! কাজ শেষ। এবার ব্লগ লেখায় ফেরা আর বিশ্রাম…।’







