চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই শিশুসহ এক পরিবার উদ্ধার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৪ অপরাহ্ণ ০২, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

গুলশানের হলে আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার পর যৌথ বাহিনীর অভিযানে বাংলাদেশী একটি পরিবার উদ্ধার পেয়েছে বলে ওই পরিবারের একজন সদস্য জানিয়েছেন।

জঙ্গিদের বিষয়ে জানতে পরে তাদের গোয়েন্দা দফতরে নিয়ে যাওয়া হয়।

গুলশানের ব্যবসায়ী রেজাউল করিম জানিয়েছেন, সকাল ৮টার দিকে তার ছেলে হাসনাত করিম, ছেলের বউ সাবিনা করিম এবং এক নাতি ও এক নাতনিকে উদ্ধার করা হয়।

এছাড়াও আরো ১১ জনকে উদ্ধার করা হয়েছে। তবে তাদের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। রেস্টুরেন্টে থাকা অন্যদের বিষয়েও বিস্তারিত কিছু বলা হয়নি।

মোট সাড়ে ১২ মিনিটের অভিযানে পালানোর সময়
৫ জঙ্গী নিহত হয় বলে জানিয়েছে পুলিশ। তবে, একজনকে জীবিত ধরতে পারার খবর নিশ্চিত করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রেস্টুরেন্টে
আটকা পড়া
জিম্মিদের উদ্ধারে সকাল ৭টা ৪৫ মিনিটে অভিযান শুরু করে যৌথবাহিনী। শুক্রবার
রাত ৯টার দিকে হলে আর্টিজানে তলোয়ার ও আগ্নেয়াস্ত্রসহ ৭-৮ জন
সন্ত্রাসী ঢুকে পড়ে। সেখানে ঢুকেই তারা জিম্মি করে বেশ কিছু মানুষকে।

Reneta

সঙ্গে সঙ্গে সেখানে ছুটে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ডিবি পুলিশের সহকারি কমিশনার রবিউল ইসলাম এবং বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহউদ্দিন আহমেদ। এছাড়া আরো কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

এরপর গভীর রাত থেকেই
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানের প্রস্তুতিতে নিতে শুরু করে।
শুরুতে পুলিশ, র‍্যাব, বিজিবি এবং সোয়াটের উপস্থিতি থাকলেও রাতের শেষ দিকে
তাদের সঙ্গে যোগ দেয় নৌবাহিনী কমান্ডো দল সিল এবং সেনাবাহিনীর বিশেষ
প্যারা কমান্ডো দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলশান
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যাদুর্গত মানুষের পাশে গুলশান সোসাইটি

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT