চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই শতকে প্রথমদিন ভারতের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৩ অপরাহ্ণ ২৬, জুলাই ২০১৭
স্পোর্টস
A A

টেস্ট দলে ফিরেই শিখর ধাওয়ানের ১৯০। সঙ্গে পূজারার অপরাজিত ১৪৪। এতেই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথমদিনে নিয়ন্ত্রণ নিয়েছে ভারত। গলে দিন শেষে ৩ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৩৯৯!

দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরে দ্বিশতক হাতছাড়া করলেও দেশের হয়ে দারুণ একটি রেকর্ড গড়ে যান শিখর ধাওয়ান। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো এদিন এক সেশনেই শতরানের বেশি তুলে নেন তিনি। তাতে টেস্টের দ্বিতীয় সেশনে ভারতের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রান এখন এই বাঁহাতি উদ্বোধনীর।

লাঞ্চের পর থেকে আউট হওয়া পর্যন্ত ধাওয়ান ছিলেন অপ্রতিরোধ্য। এই সময়ে ৯০টি বল থেকে ১২৬ রান করেন। লাঞ্চের পরের সেশনে টেস্টের ইতিহাসে কোনও ভারতীয় ব্যাটসম্যান এত রান করতে পারেননি। এর আগে ১৯৬২ সালে ১১০ করেছিলেন উমরিগড়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পোর্ট অফ স্পেনে।

এক সেশনে সবচেয়ে বেশি রান বীরেন্দ্র শেবাগের। চা-বিরতির আগে ২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলেন ১৩৩।

টেস্টে এটিই ধাওয়ানের ক্যারিয়ারসেরা ইনিংস। অভিষেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছিলেন ১৮৭ রান। আগের টেস্টে মাঠে নামেন ২০১৬ সালে।

ধাওয়ান এদিন পূজারার সঙ্গে দ্বিতীয় উইকেটে ২৫৩ রান করে দলকে ভালো অবস্থানে রাখেন। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় উইকেটে ভারতের এটিও একটি রেকর্ড। এখন পর্যন্ত সর্বোচ্চ। ধাওয়ানের ইনিংসটি ৩১ চারে ১৬৮ বলে সাজানো।

Reneta

ধাওয়ান ফিরে গেলে পূজারা দলকে টেনে নিয়ে যান। দিনের অস্বস্তি বলতে অধিনায়ক বিরাট কোহলির ৩ রানে ফিরে যাওয়া। নুয়ান প্রদীপের বলে ডিকেভেল্লাকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। লঙ্কান বোলারদের ব্যর্থতার দিনে প্রদীপ একাই তিনটি উইকেট নিয়েছেন। পূজারার সঙ্গে ৩৯ রানে অপরাজিত আছেন অজিঙ্কা রাহানে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ভারত-শ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক জয়ের পর যা বললেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT