চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই পরিবর্তন নিয়ে বোলিংয়ে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১১ অপরাহ্ণ ২০, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে নেমেছে উড়তে থাকা বাংলাদেশ। টস জিতে টিম টাইগার্সকে আগে বোলিংয়ের আমন্ত্রণ জানান অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

টন্টনে উইন্ডিজকে হারানোর ম্যাচের একাদশে দুটি পরিবর্তন নিয়ে নেমেছে বাংলাদেশ। চোট আক্রান্ত মোহাম্মদ সাইফউদ্দিনের জায়গায় নেয়া হয়েছে পেসার রুবেল হোসেনকে। আর মোসাদ্দেক হোসেনের জায়গায় খেলছেন সাব্বির রহমান।

হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় সাইফউদ্দিনের খেলা নিয়ে বুধবার থেকেই শঙ্কা ছিল। ম্যাচের দিন সকালে ফিটনেস টেস্ট উতরাতে না পারায় অজিদের বিপক্ষে নেই তিনি। তার জায়গায় সুযোগ পেলেন বিশ্বকাপের শুরু থেকেই সাইডবেঞ্চে থাকা রুবেল হোসেন।

Banglabid

আগের ম্যাচে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পেয়েছিলেন মোসাদ্দেক। তার জায়গায় রুবেলের মতো বিশ্বকাপে প্রথমবার একাদশে সুযোগ এসেছে সাব্বিরের।

বাংলাদেশের মতো দলে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়াও। তিন পরিবর্তন অজি একাদশে। ইনজুরির কারণে দুই ম্যাচে বেঞ্চে বসে থাকার পর ফিরেছেন অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। তিনি ফেরায় বেঞ্চে বসতে হয়েছে শন মার্শকে।

টাইগারদের ফর্মের কথা চিন্তা করে কৌশলে পরিবর্তন এনেছে অজিরা। এই ম্যাচে নেয়া হয়েছে স্পিনার অ্যাডাম জাম্পাকে। তার জন্য জায়গা ছাড়তে হয়েছে পেসার কেন রিচার্ডসনকে। এছাড়া শ্রীলঙ্কা ম্যাচে বিশ্রামে থাকা অলরাউন্ডার নাথান কোল্টার-নাইল ফিরেছেন জেসন বেহরেনডোর্ফের জায়গায়।

Reneta

প্রথম ম্যাচে সাউথ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে বাংলাদেশ। পরের দুই ম্যাচে মাশরাফীদের বিপক্ষে জয় তুলে নেয় নিউজিল্যান্ড ও স্বাগতিক ইংল্যান্ড। শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর পঞ্চম ম্যাচে রেকর্ড রান তাড়া করে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দেয় লাল-সবুজরা।

৫ ম্যাচ থেকে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আছে অস্ট্রেলিয়া। একমাত্র ভারতের বিপক্ষে ম্যাচ হেরেছে অজিরা। সমান ম্যাচে দুটি করে জয়-পরাজয় ও একটি পরিত্যক্ত ম্যাচের পর ৫ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে বাংলাদেশ।

একাদশ
বাংলাদেশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মাশরাফী বিন মোর্ত্তজা ও মোস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া: অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান কোল্টার-নাইল ও অ্যাডাম জাম্পা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নড়াই সেতুর উচ্চতা বাড়িয়ে নৌপথ সচলের দাবি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের চুল নিয়ে সামাজিক মাধ্যমে মিমের ঝড়

আগস্ট ৯, ২০২৬

খাদ্যে ভেজাল: কোন লক্ষ্মণে সতর্ক হবেন?

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রোমে আটকে পড়া একজনের বয়ানে বিমানযাত্রীদের চরম দুর্দশা

আগস্ট ৯, ২০২৬

শাকিরা-পিকের স্বপ্নের সেই বিলাসবহুল বাড়ি যেভাবে ইয়ামালের হল

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT