নিজেদের নবম ম্যাচে দিল্লী ডেয়ারডেভিলসের বিপক্ষে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামলেও সাকিব আল হাসানকে একাদশে রাখেনি কলকাতা নাইট রাইডার্স। কলকাতার অধিনায়ক গৌতম গম্ভীর এদিন টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন।
কেকেআর একাদশে ড্যারেন ব্রাভো একং পিযুষ চাওলার পরিবর্তে জায়গা পেয়েছেন নাথান কোল্টার নাইল এবং শেলডন জ্যাকসন।
কেকেআর এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে ৬টিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে। সাকিবকে নামানো হয়েছিল গত সপ্তাহে। গুজরাটের বিপক্ষে। ওই ম্যাচে চার উইকেটে হেরে যায় কলকাতা। সাকিব ৩ ওভারে ৩১ রান খরচায় উইকেটশূন্য ছিলেন। বল খেলার সুযোগ পান একটি। পরের ম্যাচে বিশ্বসেরা অলরাউন্ডারের পরিবর্তে একাদশে ঢোকেন কলিন ডি গ্র্যান্ডহোম।
শুক্রবার কেকেআর একাদশে বিদেশি কোটায় খেলা চারজন হচ্ছেন- ক্রিস ওকস, সুনীল নারিন, নাথান কোল্টার নাইল এবং কলিন ডি গ্র্যান্ডহোম।






