বিনোদন

দুই দিনের সফরে ঢাকায় সোমলতা ও তার দল

দুই দিনের সফরে ঢাকায় সোমলতা ও তার দল

বৃহস্পতিবার একটি কর্পোরেট শোতে গাইতে ঢাকায় পৌঁছেছেন কলকাতার জনপ্রিয় শিল্পী সোমলতা আচার্য ও তার ব্যান্ড দল। খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন আয়োজক প্রতিষ্ঠানটির কো-অর্ডিনেটর ফুয়াদ।

তিনি জানান, বৃহস্পতিবার বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে একটি কর্পোরেট প্রতিষ্ঠানের অনুষ্ঠানে গান গাইবেন সোমলতা ও তার ব্যান্ড ‘সোমলতা এন্ড এসেস’। সে লক্ষ্যে দল নিয়ে আজ ঢাকায় পৌঁছেছেন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মঞ্চে উঠার কথা রয়েছে সোমলতা ও তার দলের। ফুয়াদ জানান, এদিন দুপুরে গণমাধ্যমের মুখোমুখি হবেন সোমলতা।

শুক্রবার সকাল ১০টার ফ্লাইটে তিনি আবার কলকাতায় ফিরে যাবেন বলে জানান গেছে।

ঢাকায় আসার আগ মুহূর্তে কলকাতা বিমান বন্দরে সোমলতা এন্ড এসেস…

সলো গান ও অ্যালবাম প্রকাশের পাশাপাশি সোমলতা চলচ্চিত্রের গানেও নিয়মিত। ২০০৭ সালে ‘পারফেক্ট ওমেন’ চচ্চিত্রে প্রথমবারের মতো প্লেব্যাক করেন তিনি, তবে ক্রস কানেকশান, রঞ্জনা আমি আর আসবো না, বেড রুম, বোঝে না সে বোঝে না, বেলাশেষে’র মতো চলচ্চিত্রে গান গেয়ে সর্ব সাধারণের মাঝে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন তিনি।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সুপার হিট ছবি ‘ঢাকা অ্যাটাক’-এ ‘টুপ টাপ’ শিরোনামের একটি গানেও কণ্ঠ দিয়েছেন সোমলতা। এই গানে তারসঙ্গে কণ্ঠ দিতে দেখা গেছে আরেক তারকা শিল্পী অরিজিৎ সিংকে। গানটি প্রকাশের পর চারদিকে বেশ প্রশংসা অর্জন করে।

বিষয়:কনসার্ট ঢাকা অ্যাটাক বেলাশেষে ব্যান্ড রঞ্জনা আমি আর আসবো না সোমলতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…