চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই ডিন নিয়োগের প্রতিবাদে জাবিতে আন্দোলনের হুমকি

মো. মাহমুদুল হক (সোহাগ)মো. মাহমুদুল হক (সোহাগ)
৯:৫৯ অপরাহ্ণ ১৫, মার্চ ২০১৮
শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সমাজবিজ্ঞান ও আইন অনুষদে নতুন দুই ভারপ্রাপ্ত ডিন নিয়োগের প্রতিবাদে আল্টিমেটাম দিয়েছে উপাচার্যবিরোধী আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশ।

বৃহস্পতিবার দুপুরে সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলন করে ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’।

সংবাদ সম্মেলনে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে উপাচার্যের বিরুদ্ধে কঠোর কর্মসূচির ঘোষণা ও আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি ও সাবেক উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবুল হোসেন লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘গতকাল সন্ধ্যা ৬টায় দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে সমাজবিজ্ঞান অনুষদের নির্বাচিত ডিন উপ-উপাচার্য অধ্যাপক মো. আমির হোসেনকে এবং আইন অনুষদের নিয়োগপ্রাপ্ত ডিন কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হককে ডিন পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।’

“ভর্তি পরীক্ষার জন্য উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ হবার পরও তাদের দুজন ডিনের দায়িত্বে ছিলেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শেষ হয়নি। তাহলে কেন রাতের অন্ধকারে তাদের অব্যাহতি দেয়া হলো?”

Reneta

আবুল হোসেন বলেন, ‘প্রথা অনুযায়ী নির্বাচিত ডিন পদত্যাগ করেন। কিন্তু তাকে অব্যাহতি দেয়ার নজির নেই। সমাজবিজ্ঞান অনুষদে বহু পদে আসীন থাকায় ইতোমধ্যে বিতর্কিত অধ্যাপক ড. রাশেদা আখতারকে তল্পিবাহক ডিন হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। আবার আইন অনুষদে সহকারী অধ্যাপক রবিউল ইসলামের পদন্নোতি আটকে রেখে তার ন্যায়সঙ্গত অধিকার থেকে বঞ্চিত করে অধ্যাপক বশির আহমেদকে ডিন পদে নিয়োগ দেয়া হয়েছে।’

সম্মেলনে শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যপক ড. ফরিদ আহমেদ বলেন, ‘নিয়মবহির্ভূতভাবে অধ্যাপক ড. আমির হোসেনের মতো একজন সম্মানিত ও নির্বাচিত ডিনকে এভাবে অব্যাহতি দেয়া নীতিবিরুদ্ধ ও অনৈতিক। সমাজ বিজ্ঞান অনুষদে সুযোগ থাকার পরেও অন্য বিভাগ থেকে ডিন নিয়োগ দেয়া শুধুই স্বজনপ্রীতির বহিঃপ্রকাশ।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যাপক ফরিদ আহমেদ, অধ্যাপক শাহেদুর রশিদ, অধ্যাপক আওলাদ হোসেন, সহযোগী অধ্যাপক হোসেন আরা, ড. মুহম্মদ ছায়েদুর রহমান, নাজমুল হাসান তালুকদার, জনাব শাহজাহান প্রমুখ।

বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদ আখতারকে ও আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে অধ্যাপক বশির আহমেদকে নিয়োগ দেয়া হয়েছে। এই দুই শিক্ষক পূর্বে ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ এর প্রতিনিধি ছিলেন।

উপাচার্য প্যানেল নির্বাচনকে কেন্দ্র করে তারা ‘বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষক সমাজ’ নামের নতুন প্যানেল গড়ে তোলেন।

গত গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত শিক্ষক সমিতির নির্বাচনে বশির আহমেদ সাধারণ সম্পাদক এবং রাশেদা আখতার সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin1

সর্বশেষ

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT