চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই জেলার সড়কে ঝরল ৮ জনের প্রাণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৫ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০২২
- সেমি লিড, জনপদ, নীলফামারী, বগুড়া
A A

বগুড়া ও নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে বগুড়ার শেরপুরে বাসচাপায় ৫ জন এবং নীলফামারী সদরের দারোয়ানী রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু হয়েছে।

বগুড়ার শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ নাদির হোসেন জানান: ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগতির নওগাঁগামী হানিফ পরিবহনের একটি বাস ঘটনাস্থলে শেরপুর থেকে চান্দাইকোনাগামী সিএনজি অটোরিকশাকে সামনে থেকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। অটো রিকশাটিতে চালকসহ ৬ জন যাত্রী ছিলেন। এর মধ্যে পাঁচজনই ঘটনাস্থলে মারা যান।

তিনি বলেন: বুধবার বিকেল ৫টার দিকের এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। এছাড়া ঘটনার পর স্থানীয় লোকজন হানিফ পরিবহনের বাসটিকে আটক করেছে। বাস এবং লাশগুলো শেরপুর হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

বগুড়ার ছিলিমপুর ও মেডিকেল ফাঁড়ির এএসআই রকিবুল জানান: শেরপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে মেডিকেলে ভর্তি করা হয়েছে। তার অবস্থা ভালো না। তবে তার পরিচয় কেউ শনাক্ত করেনি।

শেরপুর হাইওয়ে থানার ইনচার্জ একেএম বানিউল আনাম জানান: লাশগুলো থানায় রাখা আছে। লাশগুলোর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। বাসটিও থানায় আছে।

অন্যদিকে নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে ইজিবাইকের ৩ যাত্রী মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন চালকসহ আরও ৫ যাত্রী। হতাহত যাত্রীদের সবাই জেলার উত্তরা ইপিজেডের নারী শ্রমিক।

Reneta

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে নীলফামারী সদরের দারোয়ানী রেল ক্রসিংয়ে ওই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান: বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ইপিজেডের ৭ নারী শ্রমিক ইজিবাইকে করে কর্মস্থলে যাচ্ছিলেন। ইজিবাইকটি দারোয়ানী রেলক্রসিং অতিক্রমের সময় চিলাহাটিগামী আন্তঃনগর রুপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লাগে। এতে আরোহীসহ ইজিবাইকটি দুমড়ে মুচড়ে রেললাইন থেকে প্রায় ৫০ গজ দূরে ছিটকে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন: ওই সময় লেভেল ক্রসিংয়ে কোনো সিগন্যাল ছিল না।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ট্রেনে কাটানীলফামারীবাসচাপায়রেল ক্রসিংয়
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনীতে পরিণত হবে আনসার-ভিডিপি: প্রধানমন্ত্রী

মে ২০, ২০২৬
ছবি: আব্দুল হাই সরকার (সংগৃহীত)।

অর্থনীতি স্লোগানে চলে না, চলে বাস্তবতায়: আব্দুল হাই সরকার

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কমেছে স্বর্ণের দাম

মে ২০, ২০২৬

আনসার-ভিডিপিকে যুগোপযোগী করতে সরকার সবধরনের পরিকল্পনা নিয়েছে: প্রধানমন্ত্রী

মে ২০, ২০২৬

তাইজুলের ৬ উইকেট, বাঘের ডেরায় হোয়াইটওয়াশ পাকিস্তান

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT