চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই ছাত্রলীগ নেতাসহ প্রশ্ন ফাঁস চক্রের ১৭ সদস্য গ্রেফতার

এনামূল কবীর রূপমএনামূল কবীর রূপম
৪:০৩ পূর্বাহ্ণ ৩১, অক্টোবর ২০১৫
বাংলাদেশ
A A

দুই ছাত্রলীগ নেতাসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সংঘবদ্ধ প্রশ্নপত্র ফাঁস চক্রের ১৭ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ-ডিবি। পরীক্ষার্থীদের কাছ থেকে জামানত হিসেবে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মূল সনদ অথবা নম্বরপত্র রেখে বাকিতে প্রশ্নপত্র সরবরাহ করতো ওই জালিয়াতি চক্র।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার দিন (শুক্রবার) সকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে জানতে পারে ইন্টারনেটে একটি লিংকের মাধ্যমে জিয়া হলের ভেতর কয়েকজন ছাত্র ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র সংগ্রহের চেষ্টা করছে।

পুলিশকে তা জানানো হলে মাঠে নামে গোয়েন্দারা। রাজধানীর তেজগাঁও এলাকা থেকে আটক করা হয় ১২ জনকে। ওইদির বিকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জালিয়াতিতে সক্রিয় একই ধরনের অন্য আরেকটি চক্রের ৫ জনকেও গ্রেফতার করে পুলিশ। 

ডিবির উপ-পুলিশ কমিশনার শেখ নাজমুল আলম বলেন, আমাদের কাছে মনে হয়েছে এটি একটি প্রতারণা চক্র। প্রশ্নের বিনিময়ে তারা টাকা আদায় করতো। ৩ থেকে ৫ লাখ টাকার চুক্তিতে সরবরাহ করা হয় ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র।

পুলিশ বলছে, চক্রের মূল হোতারা এখনও ধরা পড়েনি। তাদের ধরতে অভিযান চলছে।

নাজমুল আলম আরো বলেন, এই চক্রের কাছ থেকে শিক্ষার্থীদের মেট্রিক ও ইন্টারমিডিয়েডের মূল সার্টিফিকেট উদ্ধার করা হয়েছে। চক্রের সদস্যরা ছাত্রদের শর্ত দিয়েছিলো পরীক্ষা দেয়ার পর ৩ থেকে ৫ লাখ টাকা দিয়ে ওইসব সার্টিফিকেট ফেরত নিতে হবে।

Reneta

তেজগাঁও থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আরও জিজ্ঞাসাবাদের জন্যে রিমান্ডের আবেদন করে আটক ১৭ জনকে আদালতে পাঠায় ডিবি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রশ্ন ফাঁসপ্রশ্নপত্র ফাঁসভর্তি পরীক্ষা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য ও স্টার্টআপ বিষয়ক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

জুলাই ১৪, ২০২৬

‘অসাধারণ’ এক সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ফ্রান্স-স্পেন

জুলাই ১৪, ২০২৬

এইচএসসির প্রশ্নে ত্রুটি প্রমাণিত হলে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা

জুলাই ১৪, ২০২৬

সিকিমে দেখা মিলল বাংলাদেশের ‘সুবোধ’ ম্যুরাল, তদন্তে ভারতীয় পুলিশ

জুলাই ১৪, ২০২৬

জাতিসংঘে এলডিসির পক্ষে ৫ দফা প্রস্তাব তুলে ধরল বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT