চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই ঘণ্টায় ইংল্যান্ডের খেল খতম!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৩ পূর্বাহ্ণ ০৬, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

জয়ের জন্য ৩৫৪ রান তাড়া করতে নেমে চতুর্থ দিন শেষে ৪ উইকেটে রান ১৭৬। জিততে গেলে চাই আরও ১৭৮ রান। অ্যাশেজে ইংল্যান্ডের স্বপ্নের প্রত্যাবর্তন ঘটবে কি না, তা ঠিক করে দিতে পারত একজনের ব্যাট। তিনি ইংল্যান্ড অধিনায়ক জো রুট। কিন্তু উল্টো পঞ্চম ও শেষ দিনের শুরুতেই ইংলিশদের খেল খতম করে দেন অজি বোলাররা।

প্রথম ১৭ বলেই টেস্টের ভাগ্য লিখে দেন জশ হ্যাজেলউড। আর মাত্র দুই ঘণ্টার মধ্য সফরকারীদের ১২০ রানে হারিয়ে সিরিজে ২-০তে এগিয়ে যায় স্টিভেন স্মিথের দল।

চতুর্থ দিনের শেষে রুট ৬৭ রানে অপরাজিত ছিলেন। রুটের ব্যাট যত চওড়া হয়েছে, গ্যালারিতে তত গর্জে উঠছে ‘বার্মি আর্মি’। উল্টো দিকে সময় গড়ানোর পাশাপাশি কিছুটা ম্রিয়মাণ দেখাচ্ছিল অস্ট্রেলিয়ান অধিনায়ক স্মিথকে।

তবে ইংল্যান্ডের স্বপ্নের প্রত্যাবর্তনের আভাস দিয়ে রাখলেও ইতিহাস পক্ষে ছিল অস্ট্রেলিয়ার। অ্যাডিলেডে চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড অস্ট্রেলিয়ারই, ৩১৫। সেটিও সেই ১৯০২ সালে। ইংল্যান্ডকে জিততে গেলে তাই রেকর্ড রানই করতে হত। রেকর্ড গড়া হয়নি, টেস্টও জেতা হয়নি।

পঞ্চম দিনের শুরুতেই ইংল্যান্ডের ব্যাটিং শিবিরে জোড়া আঘাত হানেন হ্যাজেলউড। স্কোরবোর্ডে কোনও রান জমা হওয়ার আগেই রুট এবং ওকসকে ফেরান। আগের দিনের সঙ্গে ব্যক্তিগত রানের খাতায় আর কিছু যোগ করতে পারেননি তারা।

Reneta

দলের কঠিন দিনে হাসেনি মঈন আলীর ব্যাটও। নাথান লায়নের ঘূর্ণিতে কুপোকাত মঈন (২)। ক্রেক ওভারটনকে (৭) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন স্টার্ক। শেষদিনে যা একটু লড়াই করেছেন উইকেটকিপার ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৩৬ রান করেন।

শেষ দিনে ৬ উইকেট হারিয়ে মাত্র ৫৭ রান যোগ করে ২০ ওভারের কম বল মোকাবেলায় ইংল্যান্ড অলআউট হয় ২৩৩ রানে। প্রথমে ইনিংসে ইংলিশদের সংগ্রহ ছিল ২২৭ রান।

প্রথম ইনিংসে ৮ উইকেটে ৪৪২ রানে ইনিংস ঘোষণা করা অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ১৩৮ রানেই গুটিয়ে ফেলে ইংল্যান্ড। স্মিথ বাহিনীকে বস্তাবন্দীর আসল কাজটা করেন জেমস অ্যান্ডারসন। ৪৩ রান দিয়ে নেন ৫ উইকেট।

অ্যান্ডারসনের ৫ উইকেটের জবার দেন মিচেল স্টার্ক। ৮৮ রানে ৫ উইকেট নেন অজি পেসার। এছাড়া হ্যাজেলউড ও লায়ন দুটি করে এবং প্যাট কামিন্স নেন একটি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাশেজ ২০১৭-১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাঙ্গামাটিতে ৩৭ স্থানে পাহাড়ধস, আশ্রয়কেন্দ্রে প্রায় ৪ হাজার মানুষ

জুলাই ৯, ২০২৬

মরক্কোর প্রতিশোধ নাকি ফ্রান্সের সেমিফাইনালের হ্যাটট্রিক

জুলাই ৯, ২০২৬
ছবি: চ্যানেল আই

টেকনাফ সৈকতে ২দিনে ৩ নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

জুলাই ৯, ২০২৬

সরকারি হাসপাতালের ল্যাব: পরিচালনায় নতুন ভাবনার সময় কি এসেছে?

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুগ্ম-সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT