বাংলাদেশ

দুই উপ-নির্বাচনে নৌকার জয়

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নির্বাচন বোর্ডের লোগো, যেখানে নির্বাচন বোর্ডের চিহ্ন এবং বাংলাদেশের নাম দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

যশোর-৬ ও বগুড়া-১ আসনের উপ-নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দুই প্রার্থী শাহীন চাকলাদার এবং সাহাদারা মান্নান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার এই দুই আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

যশোর-৬ আসনে ঘোষিত ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী শাহীন চাকলাদার ১ লাখ ২৪ হাজার ৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন দুই হাজার ১২ ভোট।

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে উপ-নির্বাচনে ১ লাখ ৪৫ হাজার ৯৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন নৌকার প্রার্থী সাহাদারা মান্নান।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইয়াসির রহমতুল্লা (ট্রাক মার্কা) পেয়েছেন ১ হাজার ২৬৩ ভোট।

বিষয়:বগুড়া-১

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…