চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই ইন্দোনেশিয়ান জেলের মরদেহ সমুদ্রে ফেলে দেয়ার ঘটনায় তোলপাড়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫২ অপরাহ্ণ ১১, জুন ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
সমুদ্রে

দুই যুবকের দেহ নির্মমভাবে সমুদ্রে ফেলে দেওয়ার ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক অঙ্গন নড়েচড়ে উঠেছে। ভিডিওটির কারণে চীনা নৌযানগুলোতে ইন্দোনেশিয়ান জেলেদের সঙ্গে দাসসুলভ আচরণের উপর আবারও আলো পড়েছে।

গল্পটা শুধু দুই পরিবারের। তাদের একজন ভাই এবং অন্যজন ছেলের মৃত্যুর শোক পালন করছে। সেপরি নামের ছেলেটি আগে কখনো সমুদ্রে যায়নি। বন্ধুর মাধ্যমে চীনাদের মাছ ধরার নৌকায় কাজ করার সুযোগ পেয়ে ইচ্ছা প্রকাশ করে সে। টাকার পরিমাণের কথা শুনে আর কোনো কিছু চিন্তুা না করেই ২৫ বছর বয়সী ইন্দোনেশিয়ার দ্বীপ সুমাত্রার এই যুবক কাজে চলে যায়।

তার বোন রিকা আন্দ্রি প্রাতামা বলেন, সে এত বড় টাকার পরিমাণ শুনে খুবই আশাবাদী ছিলো। মাসে ৪০০ মার্কিন ডলার।গত বছরের ফেব্রুয়ারিতে তাই আরো ২২ জন ইন্দোনেশিয়ানের সঙ্গে লং শিং ৬২৯ মাছ ধরার জাহাজে পাড়ি জমায় সে। যাওয়ার আগে আমার কাছ থেকেও কিছু টাকা নিয়েছিলো সে।

কিন্তু আর ফিরে আসেনি সেপরি। কোনো টাকাও পাঠাতে পারেনি। এরপরে রিকা তার ভাইয়ের সঙ্গেও কথা বলতে পারেনি আর।

পরে গত জানুয়ারিতে রিকা একটি চিঠি পান। সেখানে জানানো হয় তার ভাই সমু্দ্রে মৃত্যুবরণ করেছে। তার মৃতদেহ জাহাজ থেকে প্রশান্ত মহাসাগরে ফেলে দেওয়া হয়েছে।

সেপরির গ্রামেরই আরেকজন আরিও এই বছরের মার্চে মারা যান। তারপরই অ্ন্যান্যদের উদ্ধার করা হয়। ওই যানেই মারা যায় আরো দুজন ইন্দোনেশিয়ান ক্রু। তার সবার মরদেহ কাপড়ে পেঁচিয়ে সমুদ্রে ফেলে দেওয়া হয়। সেপরির মতো কারো পরিবারই তাদের শেষবারের মতো বিদায়ও জানাতে পারেনি।

Reneta

অন্যান্য ক্রুরা জানিয়েছে, এসব যানে তাদের প্রায়ই মারধর করা হয়। চীনা বসরা কি বলছেন তা বুঝতে পারেন না জেলেরা। ফলে দ্বিধা ও হতাশা তৈরি হয়।

কখনো কখনো তাদের ১৮ ঘণ্টা কাজ করিয়ে মাছের টোপ খেতে দেওয়া হয়। চীনা নাবিকেরা মিনারেল পানি পান করে তার জেলেদের ছেঁকে নেওয়া সমুদ্রের পানি খেতে দেওয়া হয়।

এভাবেই হয়তো আরো কিছু মৃত্যু অদেখাই থেকে যেত। যদি না কেউ একজন দুই যুবকের মরদেহ সমুদ্রে ফেলার দৃশ্য মোবাইলে ধারণ করতো এবং আলোতে নিয়ে আসতো। এই ঘটনায় ইন্দোনেশিয়ায় অনেক সোরগোল পড়ে গেছে। নিয়ন্ত্রিত মাছ ধরা ও বিদেশী যানে জেলেদের শোষণ বন্ধ করার দাবি জানিয়েছে তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্দোনেশিয়াজেলেসমুদ্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: দেশে ২৪ ঘণ্টায় ৩৭ জনের মৃত্যু, শনাক্ত ৩১৮৭

পরবর্তী

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে বিপ্লবের বাবা, পাশে বিসিবি

পরবর্তী

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে বিপ্লবের বাবা, পাশে বিসিবি

বাজেট

প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভায় পাস

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT