জমে ওঠা শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্লাব ফুটবল টুর্নামেন্টে আজ রয়েছে ‘বি’ গ্রুপের দুটি খেলা। বন্দরনগরী চট্টগ্রামের এম.এ আজিজ স্টেডিয়ামেই দুটি ম্যাচ।
প্রথম ম্যাচে হোস্ট চট্টগ্রাম আবাহনীর প্রতিপক্ষ টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া করাচি ইলেকট্রিক ক্লাব। দ্বিতীয় ম্যাচে কলকাতা ইস্টবেঙ্গল’র প্রতিপক্ষ ঢাকা আবাহনী।
চট্টগ্রাম ও ঢাকা আবাহনী দুই ম্যাচের মধ্যে একটি করে জেতায় দু’দলই আছে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে।
অন্যদিকে প্রথম দুই ম্যাচ জিতেও সেমিফাইনাল নিশ্চিত নয় কলকাতা ইস্টবেঙ্গলের। আজকের দুই ম্যাচের ফলের উপরই নির্ভর করবে ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনালে যাচ্ছে কোন দুটি দল। সেই সম্ভাবনা বাঁচিয়ে রাখতে ঢাকা ও চট্টগ্রাম আবাহনী, দুই দলকেই নিজেদের শেষ ম্যাচে জিততে হবে।





