চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই আত্মঘাতীতে পিএসজির ছয়ে ছয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫২ পূর্বাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A

নেইমার-এমবাপে গোলের দেখা পাননি, কাভানি স্পটকিক মিস করেছেন। তাতে অবশ্য জয়বঞ্চিত হয়নি পিএসজি। দুই আত্মঘাতী গোলে লিওঁকে ২-০ ব্যবধানে হারিয়ে লিগ ওয়ানে টানা ছয় জয়ের দেখা পেয়েছে ফ্রেঞ্চ জায়ান্টরা।

পিএসজির মাঠে রোববার রাতে প্রথমার্ধের খেলা ছিল নিরুত্তাপ। এই অর্ধের ভালো সুযোগটি পিএসজি পেয়েছিল যোগ করা সময়ে। এমবাপের বাড়ানো বলে কিছুক্ষণ কারিকুরি করে দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে শট নিয়েছিলেন নেইমার, সেটি সোজা যায় অতিথি গোলরক্ষক লোপেজের গ্লাভসে।

মধ্যবিরতির পর খেলায় গতি আসে দুদলেরই। ম্যাচের ৫৭ মিনিটে নেইমারের দারুণ একটি ফ্রি-কিকে দেয়াল হয়ে দাঁড়ান লোপেজ। ৬৭ মিনিটে অতিথিদের একটি জোরাল শট ক্রসবার দুর্ভাগ্যে কাটা পড়ে।

শেষে সাফল্য এসেছে ৭৫ মিনিটে। মিডফিল্ডার জিওভানির ক্রসে বল পেয়েছিলেন কাভানি। তাতে পা স্পর্শ করলে অতিথিদের মার্সেলো বল বিপদমুক্ত করতে যেয়ে নিজেদের জালেই জড়িয়ে দিলে এগিয়ে যায় স্বাগতিকরা।

কিছুপর ব্যবধান বাড়ানোর সুযোগ আসে। বক্সের মধ্যে এমবাপেকে ফেলে দিয়ে পিএসজিকে পেনাল্টি উপহার দেয় লিওঁ। কিন্তু কাভানির স্পটকিক ঠেকিয়ে নায়ক বনে যান লোপেজ।

ম্যাচের ৮৫ মিনিটে আরেকটি আত্মঘাতী গোলেই জয় নিশ্চিত হয় পিএসজির। নেইমারের বাড়ানো বলে এমবাপে শট নিয়েছিলেন, গোলরক্ষক লোপেজ তাতে বাধা হয়ে দাঁড়ান, কিন্তু গ্লাভসে বল রাখতে পারেননি। ফিরতি ফল-থ্রুতে বল নিজ দলের ডিফেন্ডার মোরেলের গায়ে লেগে নিজেদের জালেই ঢুকে গেলে ২-০ পায় পিএসজি।

Reneta

এই জয়ে পিএসজি ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল। অন্য ম্যাচে রাদামেল ফ্যালকাওয়ের জোড়া গোলে স্ত্রাসবুরকে ৩-০তে হারিয়ে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে মোনাকো।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এমবাপেকাভানিনেইমারপিএসজিলিগ ওয়ান
শেয়ারTweetPin

সর্বশেষ

সত্যজিৎ রায়, বাংলা সিনেমার বিশ্বদূত

এপ্রিল ২৩, ২০২৬

শুক্রবারের মধ্যেই ইরানের সঙ্গে শান্তি আলোচনা হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ২২, ২০২৬

কক্সবাজারে অপহৃত সেই ইউপি সদস্য মুক্ত

এপ্রিল ২২, ২০২৬

তিন মাসের মাথায় কোচ বরখাস্ত করল চেলসি

এপ্রিল ২২, ২০২৬

গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে ইউপি সদস্য অপহরণ

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT