চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই ‘অপরাজিত’র ফাইনাল মহারণের অপেক্ষায় বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৪ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

নিঃসন্দেহে সেরা দুদলের ফাইনাল! গ্রুপপর্ব থেকে কোয়ার্টার হয়ে সেমি, প্রতিপক্ষকে একচুলও ছাড় দেয়নি বাংলাদেশ। ভারতের গল্পটাও একই। টাইগার যুবাদের কাছে পাত্তা পায়নি স্বাগতিক সাউথ আফ্রিকা থেকে শুরু করে নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দল। এবার শিরোপার মহারণ। রোববার যাতে মুখোমুখি হবে আসরের দুই অপরাজিত শক্তি। যেখানে আবার এক দলকে হারতেই হবে। আপাতত সেই ভাবনাটা মাথায় নিচ্ছেন না আকবর। লাল-সবুজের দলপতি চাপকে একপাশে সরিয়ে উপভোগ্য এক ফাইনালের অপেক্ষায়।

প্রথমবারের মতো কোনো বিশ্বকাপ শিরোপার স্বাদ নেয়ার প্রতীক্ষায় পুরো বাংলাদেশ। ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে উপলক্ষটা এনে দিয়েছে বাংলাদেশ যুব দল। নিজেদের ক্রিকেট ইতিহাসের প্রথম বিশ্বসেরার ট্রফিটা হাতে তুলতে হলে একটাই করণীয় আকবর-জয়দের, হারাতে হবে টুর্নামেন্টের সর্বোচ্চবারের চ্যাম্পিয়ন ভারতকে। পচেফস্ট্রুমে ট্রফি ফয়সালার মহারণ শুরু হবে রোববার বাংলাদেশ সময় দুপুর ২টায়।

একে তো নিজেদের প্রথম বিশ্বকাপ ফাইনাল, সেখানে প্রতিপক্ষ আবার ভারত। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সর্বোচ্চ চারবার শিরোপা জিতেছে দেশটি, সবচেয়ে বেশি সাতবার ফাইনালে ওঠার রেকর্ডও তাদের। শিরোপার বর্তমান দখলদার দলটি সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে বিন্দুমাত্র দাঁড়াতে দেয়নি, ১৭৯ রানের জবাবে ম্যাচ জিতে নিয়েছে কোনো উইকেট খরচ না করেই।

ভারতের এই যুব দলটা কতটা ভয়ংকর সেটা পাঁচ মাস আগেই টের পেয়েছে বাংলাদেশ। গত সেপ্টেম্বরে যুবাদের এশিয়া কাপের ফাইনালে এ দলটাকে ১০৬ রানে অলআউট করেও শিরোপা জেতা হয়নি বাংলাদেশের, ১৭ ওভার আগেই অলআউট হয়েছিল ১০১ রানে। বড়দের ক্রিকেটে তো ভারত মানেই হারের হতাশার সব ইতিহাস টাইগারদের জন্য। এশিয়া কাপ থেকে নিধাস ট্রফি, প্রতি ফাইনালে ভারতের কাছে হারের তিক্ত স্বাদ মিলেছে।

সেই ভারতের বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল, শিরোপা হাতছাড়ার আশঙ্কা তো চেপে বসেই! আকবর আমলে নিতে চান না ওসব ভাবনা। অতীতের অন্য দলগুলোর থেকে এই দলটা যে আলাদা সেটা কথা দিয়েই প্রমাণ করে দিলেন টাইগার যুবা অধিনায়ক, ‘এটা শুধুই একটা ফাইনাল ম্যাচ। বিশ্বকাপ নিতেই হবে এমন চিন্তা করে যদি খেলি, তাহলে চাপ চলে আসতে পারে। পুরো আসরে আমরা যেমন চাপহীন ভাবে খেলেছি, সেভাবেই খেলার চেষ্টা করবো।’

প্রতিপক্ষের শক্তিমত্তার প্রশংসা করতে অবশ্য কার্পণ্য করছেন না আকবর, ‘ভারত দুর্দান্ত একটা দল। তাদের ব্যাটিং-বোলিং দুই জায়গাতেই ভালো। আসরে অপরাজিত। আমরাও অপরাজিত। আশা করছি দারুণ একটা লড়াই হতে চলেছে। তাদের নিয়ে আমরা যে পরিকল্পনা করেছি তা মাঠে কাজে লাগাতে পারলেই আশা করি ফল আমাদের পক্ষে আসবে।’

Reneta

দারুণ ফর্মে আছেন যুবারা। প্রতি ম্যাচেই জ্বলে উঠেছেন টপঅর্ডারের কেউ না কেউ। বোলাররাও সময়মত উইকেট এনে দিয়েছেন অধিনায়ককে। ফাইনালে ধারাটা বজায় রাখলে শিরোপা জেতা খুব কঠিন কিছু না বলে মনে করছেন আকবর।

‘ব্যাটিং-বোলিং দুটিই ভালো হচ্ছে। টপঅর্ডাররা রানে আছে, বোলাররাও উইকেট এনে দিচ্ছে, ভালো গড়ে বল করছে। ভারতের বিপক্ষে এই ধারাটা ঠিক রাখলেই চলবে।’

অধিনায়কের মতো ফাইনালের চাপে কাবু হতে চান না দলের মিডলঅর্ডার ব্যাটসম্যান শাহাদাত হোসেন দিপুও, ‘আমরা সবদিক দিয়েই প্রস্তুত আছি। ফাইনাল বলে এত চাপ নেয়ার কিছু নেই। বাকি অন্যসব ম্যাচের মতোই খেলবো। আমাদের ভালো প্রস্তুতি নেয়া আছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপবাংলাদেশ-ভারতযুব বিশ্বকাপ-২০২০লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

জুলাই ৬, ২০২৬

‘যেখানে শুরু সেখানেই শেষ’ নেইমারের

জুলাই ৬, ২০২৬

ফোনের পর বালোগানের লাল কার্ড নিষেধাজ্ঞা স্থগিত, ফিফাকে ট্রাম্পের ধন্যবাদ

জুলাই ৬, ২০২৬

নারী তারকা নিয়ে বিতর্কিত মন্তব্যের পর ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

জুলাই ৬, ২০২৬

কোয়ার্টারে কেনের ইংল্যান্ডের মুখোমুখি হালান্ডের নরওয়ে

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT