চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুঃস্বপ্ন কাটিয়ে ওঠার ম্যাচে প্রোটিয়াদের সামনে আফগানিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০১ পূর্বাহ্ণ ১৫, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

দুঃস্বপ্নেও হয়তো সাউথ আফ্রিকা এমনটা ভাবেনি। বিশ্বকাপের চার ম্যাচ শেষে জয়শূন্য প্রোটিয়ারা। সেমিফাইনালে ওঠার স্বপ্ন কার্যত ধূসর গত বিশ্বকাপের সেমিফাইনালিস্টদের। শেষ চারে যেতে হলে নিজেদের শেষ পাঁচ ম্যাচেই জিততে হবে। তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর জয়-পরাজয়ের দিকেও। কঠিন সেই পরীক্ষার পথে শনিবার তুলনামূলক সহজ প্রতিপক্ষই পাচ্ছেন ডু প্লেসিস-আমলারা। এদিন আফগানিস্তানের মুখোমুখি হবে সাউথ আফ্রিকা।

ইংল্যান্ডের বিপক্ষে হেরে দ্বাদশ বিশ্বকাপ শুরু করা সাউথ আফ্রিকা আর ঘুরে দাঁড়াতে পারেনি। পরের দুই ম্যাচে বাংলাদেশ ও ভারতের কাছে হেরে যায় দলটি। পরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে জয়শূন্য থাকতে হয় প্রোটিয়াদের।

সেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় হার দিয়ে বিশ্বকাপ শুরু করলেও আফগানিস্তানের আক্রমণাত্মক ক্রিকেট-দর্শন দর্শকদের মন কেড়েছে। যদিও পরের দুটি ম্যাচে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিপক্ষেও হারে আফগানরা। সাউথ আফ্রিকা ও আফগানিস্তান দুই দলই প্রথম জয়ের লক্ষ্যে মাঠে নামবে এদিন।

বিশ্বকাপ তো দূরের কথা, এখনো পর্যন্ত আন্তর্জাতিক কোনো ওয়ানডেতে মুখোমুখি হয়নি আফগানিস্তান ও সাউথ আফ্রিকা। টি-টুয়েন্টি বিশ্বকাপে দুবার দেখা হয়েছে দল দুটির। দুবারই আফগানিস্তানকে হারায় আফ্রিকানরা।

বাজে পারফরম্যান্সের পাশাপাশি ইনজুরিও কোণঠাসা করে ফেলেছে সাউথ আফ্রিকাকে। ইনজুরির কারণে বিশ্বকাপে কোনো ম্যাচ না খেলে ছিটকে পড়েছেন বোলিং আক্রমণের প্রধান ভরসা ডেল স্টেইন। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ভারতের বিপক্ষে খেলতে পারেননি লুনগি এনগিদি।

আফগানিস্তান দলের হার্ডহিটার ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদকে ইনজুরির কারণে হারিয়ে ধাক্কা খেয়েছে। শাহজাদের শূন্যস্থান পূরণে ইতোমধ্যেই স্কোয়াডে যোগ দিয়েছেন ইকরাম আলি খিল।

Reneta

নজর থাকবে যাদের উপর
ফ্যাফ ডু প্লেসিস (সাউথ আফ্রিকা): দলের দুঃসময়ে হাল ধরার দায়িত্ব ফ্যাফ ডু প্লেসিসের কাঁধে। বর্তমান সময়ের সেরা খেলোয়াড়দের একজন। বিশ্বকাপে এখনো পর্যন্ত নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি প্রোটিয়া দলনায়ক। তবে রশিদ খান ও মোহাম্মদ নবীর স্পিন-হুমকি মোকাবেলায় কার্যকরী হয়ে উঠতে পারেন ডু প্লেসিস।

রশিদ খান (আফগানিস্তান): সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে বিশ্বের সেরা লেগস্পিনারদের একজন রশিদ খান। বিশ্বকাপে এখনো পর্যন্ত নিজেকে মেলে ধরতে পারেননি। স্পিনে সাউথ আফ্রিকার দুর্বলতার কথা কে না জানে! প্রোটিয়াদের সেই দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন তিনি।

টিম নিউজ
সাউথ আফ্রিকা: ইনজুরি কাটিয়ে দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন এনগিদি। অস্বস্তি ছাড়াই নেটে বোলিং করতে দেখা গেছে এ পেসারকে। আফগানিস্তানের বিপক্ষে ছন্দে ফেরার ম্যাচে আগের দুই ম্যাচ মিস করা এনগিদিকে নিয়েই মাঠে নামবে প্রোটিয়ারা।

আফগানিস্তান: নিউজিল্যান্ডের বিপক্ষে চোট পাওয়া রশিদ খানের ইনজুরি নিয়ে কোনো শঙ্কা নেই আফগানিস্তানের। অধিনায়ক গুলবাদিন নায়েব এটি নিশ্চিত করেছেন। সাউথ আফ্রিকার বিপক্ষে পূর্ণ স্কোয়াডই পাচ্ছে আফগানিস্তান।

সম্ভাব্য একাদশ
সাউথ আফ্রিকা: কুইন্টন ডি কক, হাশিম আমলা, এইডেন মার্করাম, ফ্যাফ ডু প্লেসিস, রাসি ফন ডার ডুসান, ডেভিড মিলান, আন্দিলে ফেলুকোয়ও, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, লু্নগি এনগিদি/বেউরান হেনড্রিকস ও ইমরান তাহির।

আফগানিস্তান: হজরতউল্লাহ জাজাই, নুর আলি জাদরান, রহমত শাহ, হাসমতউল্লাহ শহিদী, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, নাজিবুল্লাহ জাদরান, ইকরাম আলি খিল, রশিদ খান, আফতাব আলম ও হামিদ হাসান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯সাউথ আফ্রিকা-আফগানিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আগামী ২ দিন অতি ভারী বৃষ্টির আশঙ্কা

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশুদের তুলিতে ক্লাইমেট চেঞ্জের ভবিষ্যৎ

জুলাই ২০, ২০২৬

ইতালির কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন গার্দিওলা

জুলাই ২০, ২০২৬

বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামাল-রদ্রিরা দেশে পৌঁছেছেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT