চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দীর্ঘ ৪৫ বছর এই মুহূর্তের প্রতীক্ষায় ছিলাম’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১২ পূর্বাহ্ণ ১১, মে ২০১৬
বাংলাদেশ
A A

দেশের স্বাধীনতা অর্জনের মাত্র দুইদিন অাগে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের মূলহোতা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর হওয়ায় ‘দুঃখের ভার হালকা হয়েছে’ বলে মন্তব্য করেছেন শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী।

একাত্তরে ডা. আলীম চৌধুরীর মতো বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের পরিকল্পনা, নির্দেশনা ও নেতৃত্ব দেওয়ার দায়ে দণ্ডিত জামায়াত আমির নিজামীর ফাঁসি কার্যকর হয় মঙ্গলবার রাতে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. আলীম চৌধুরীর স্ত্রী শ্যামলী নাসরিন বলেন, ‘দীর্ঘ ৪৫ বছর ধরে এই মুহূর্তটি  দেখার প্রতীক্ষায় ছিলাম। কারণ দণ্ড কার্যকরের মধ্য দিয়ে এই ভয়ঙ্কর খুনি-পাপী বিদায় নিল। দীর্ঘদিন ধরে দুঃখের ভার বহন করে আসছিলাম। আমি একা নই বুদ্ধিজীবী পরিবারের সকল সদস্যরা সেই ভার থেকে হালকা হলো।’

একাত্তরের আল বদর নেতা নিজামীকে বাংলাদেশের মন্ত্রী করার ক্ষোভও প্রকাশ করে শ্যামলী নাসরিন বলেন, ‘খালেদা জিয়ার আমলে ভয়ঙ্কর এই খুনিকে শাসন ক্ষমতায় বসানো আমাদের কষ্ট সহস্রগুণ বাড়িয়ে দিয়েছিলো।’

নিজামীর বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেওয়া এ শহীদ জায়া আরো বলেন, ‘আজ এই যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড কার্যকরের মধ্য দিয়ে  দেশ দায়মুক্তির পথে আরও এক ধাপ এগোলো।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিজামী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিজামীর ফাঁসি খালেদার আরেক রাজনৈতিক পরাজয়

পরবর্তী

জাতি কলঙ্কমুক্ত হলো: গণজাগরণ মঞ্চ

পরবর্তী

জাতি কলঙ্কমুক্ত হলো: গণজাগরণ মঞ্চ

রেহাই না পাওয়া পাঁচ ঘৃণ্য অপরাধী

সর্বশেষ

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

দ্বিতীয়বার বিয়ে করলেন জেনিফার উইনগেট

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শাপলা চত্বর হত্যাযজ্ঞ ছিল পরিকল্পিত, প্রধান আসামি শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT