চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না এটা স্রেফ গুজব: বিদ্যুৎ সচিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৬ অপরাহ্ণ ২৪, জুলাই ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
ফাইল ফটো

ফাইল ফটো

দেশব্যাপী লম্বা সময় বিদ্যুৎ থাকবে না এবং সেই সময়ের মধ্যে মাথা কেটে নেবে, এমন গুজবে কান না দিতে আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস।

পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে বলে সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব প্রসঙ্গে জনগণকে সচেতন হওয়ার কথা বলতে গিয়ে এই গুজবের প্রসঙ্গ তোলেন তিনি।

ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের উৎপাদিত ৫৮৪ মেগাওয়াট বিদ্যুৎ এবং সরকারের সংস্থাগুলোর সাথে ২২ বছরের চুক্তি সই অনুষ্ঠানে সচিব এ কথা বলেন।

বাংলাদেশের ইউনিক পাওয়ার লিমিটেড এবং যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্রতিষ্ঠান জেনারেল ইলেকট্রিক(২)-এর যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা ঘাটে এই ৫৮৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে।

ইতোমধ্যে নানা রূপে ছড়িয়ে পড়া ‘কাটা মাথা গুজব’ নিয়ে জনগণকে সচেতন করতে সরকারের নানা অংশ থেকে বক্তব্য ও বিবৃতি দেয়া হচ্ছে। এমনকি পদ্মা সেতু প্রকল্পের পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলামও এসব গুজবে কান না দিতে আহ্বান জানিয়ে লিখিত বিবৃতি প্রকাশ করেন।

বুধবার সড়ক পরিবহন ও সেতু বিষয়ক মন্ত্রী ওবায়দুল কাদের বলেন: গুজব সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে কোনো মহল ষড়যন্ত্র বা চক্রান্ত করছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে। গুজবের ফলে মর্মান্তিক ঘটনা প্রতিরোধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পদ্মা সেতুপদ্মা সেতু গুজবশিশুর কাটা মাথা
শেয়ারTweetPin

সর্বশেষ

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT