বলিউডের পাশাপাশি হলিউডেও সমান গতিতে এগুচ্ছেন দীপিকা পাড়ুকোন। তাই এই দুটোকে আলাদা করে দেখতে রাজি নন তিনি। বরং দুটোই যেন তার ঘর-বাড়ি।
হলিউড দুনিয়ার বছর খানেক হলো পা রেখেছেন এই বলিউড কন্যা। এরই মধ্যে ‘ট্রিপল এক্স : দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবিতে কাজ করে সুনাম কুড়িয়েছেন ভালোই । চলছে বলিউডের কাজগুলোও। দীপিকার যেন ক্লান্তি নেই!
দুটোতেই সমান মনযোগী তিনি। বললেন, ‘আমার কাজটা তো একই! দুই জায়গাতে অভিনয়টাই করতে হয়!’
তবে হলিউড তাকে অনেকভাবে সমবৃদ্ধ করেছে বলে মনে করছেন ‘বাজিরাও মাস্তানি’ ছবির নায়িকা দীপিকা। হলিউড তাকে নতুন মানুষ, নতুন সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার সুযোগ দিয়েছে। সেই সাথে বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ভ্রমণেরও সুযোগ দিয়েছে বলে দারুণ খুশি তিনি।
হলিউড থেকে শেখা সেই অভিজ্ঞতা নাকি কাজে লাগছে তার নতুন ছবি ‘পদ্মাবতীর’ সেটেও। হিন্দুস্থান টাইমস।








