শহীদ কাপুর ও মীরা রাজপুত, যারা কিনা বলিউডের অন্যতম মিষ্টি জুটি হিসেবে পরিচিত। এবারের দীপাবলিতে আমেজের কমতি ছিল না শহিদ-মীরার সংসারে। নিজেদের আমেজের বিষয়টি অনুরাগীদের সঙ্গেও ভাগাভাগি করে নেন এই দম্পতি। সম্প্রতি মীরা রাজপুত তার ইন্সটাগ্রামে শহিদের সঙ্গে ঘনিষ্ট অবস্থায় একটি ছবি শেয়ার করেছেন, যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
গতকাল বুধবার মীরা তার অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেন। যেখানে ফের ঘনিষ্ঠ এক মুহূর্তে দেখা গেছে তাদের। দীপাবলিতে স্বামীর ঠোঁটে ঠোঁট রেখে তোলা ছবি শেয়ার করলেন মীরা। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

এদিকে প্রথম দীপাবলিতে ডিজাইনার পোশাকে দেখা গেছে শহিদ-মীরার ছেলেকে। জৈনর সঙ্গে ছিল বড় বোন মিশাও। দীপাবলি উৎবের শুরুতেই শাহিদ কাপুরের দুই সন্তানের সেই ছবি ভাইরালও হয়ে যায়।
গত সেপ্টেম্বর মাসে তাদের ঘর আলোকিত করেছে তাদের দ্বিতীয় সন্তান জৈন কাপুর। মেয়ে মিশা কাপুর ও ছেলে জৈন কাপুরকে নিয়ে খুব সুখে আছে এখন এই দম্পতি।







