চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীপনের নতুন ছবি ‘ঢাকা ২০৪০’, নায়ক বাপ্পী চৌধুরী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৪ অপরাহ্ণ ১৬, জুন ২০১৯
বিনোদন
A A

‘ঢাকা অ্যাটাক’ ছবি নির্মাণ করে তুমুলভাবে আলোচিত হওয়া নির্মাতা দীপঙ্কর দীপন। গেল বৃহস্পতিবার এই নির্মাতা তার নতুন ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন। ওই ছবির নাম ‘অপারেশন সুন্দরবন’, শুটিং শুরু হবে আগামী নভেম্বর মাসে।

তার আগে আরেকটি নতুন ছবি শুরু করতে যাচ্ছেন দীপঙ্কর দীপন। প্রাথমিকভাবে ছবির ঠিক করা হয়েছে ‘ঢাকা ২০৪০’। যেখানে দেখা যাবে, ২০৪০ সালে ঢাকার প্রেক্ষাপট! উঠে আসবে অজানা বিস্ময়ের অনেক দিক।

এ ছবির নায়ক হিসেবে কে থাকছেন সেটি জানা গেছে। একাধিক বিশ্বস্ত সূত্র চ্যানেল আই অনলাইনকে দীপনের নতুন ছবির বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, বাপ্পী চৌধুরী অভিনয় করতে যাচ্ছেন দীপঙ্কর দীপন নির্দেশিত ওই ছবিতে।

এ ব্যাপারে দীপঙ্কর দীপন ও বাপ্পী চৌধুরী দুজনেই মুখে কুলুপ এঁটেছেন। কেউই এ বিষয়ে কোনো কথা বলতে চাননি। তবে সূত্রের খবর, দীপনের এ ছবির জন্য বাপ্পী চৌধুরী বিগত কয়েকমাস ধরে ঘাম ঝড়িয়েছেন। শারীরিকভাবে আমূল পরিবর্তন এনেছেন।

বাপ্পী তার অভিনয়ে উন্নতির জন্য একাধিবার ইন্ডিয়া গেছেন। ছবির গল্প অ্যাকশন ও থ্রিলারধর্মী, তাই গ্রুমিংও করেছেন। শুধুমাত্র এ ছবির কাজেই বর্তমানে বাপ্পী চৌধুরী রয়েছেন কলকাতায়। ক্যামেরার সামনে দাঁড়াতে শেষবারের মতো নিজেকে ঝালাই করছেন।

সূত্র আরও জানায়, দীপঙ্কর দীপনের নতুন এ ছবিতে কয়েকমাস আগেই চুক্তিবদ্ধ হয়েছেন বাপ্পী চৌধুরী। তিনি একা নয়, ছবিতে আরও দেখা যাবে নুসরাত ইমরোজ তিশা ও নুসরাত ফারিয়াকে। সবকিছুই ইতোমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে। ২৫ জুন থেকে এ ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অপারেশন সুন্দরবনঢাকা অ্যাটাকদীপঙ্কর দীপনবাপ্পী চৌধুরীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বছরের শুরুতে এসএসসি, মাঝামাঝিতে এইচএসসি পরীক্ষার প্রস্তাব

মে ১৩, ২০২৬

একাত্তর ও জুলাইকে একটিকে অপরের বিপরীতে দাঁড় করানো যাবে না: প্রতিরক্ষা উপদেষ্টা

মে ১৩, ২০২৬

‘বাংলাদেশের চলচ্চিত্রকে গলা টিপে মারবেন না’

মে ১৩, ২০২৬

চীনে ডোনাল্ড ট্রাম্পকে লাল গালিচা সংবর্ধনা

মে ১৩, ২০২৬

হামে আক্রান্ত ৬ মাসের শিশু নূর নাহারের পাশে দাঁড়ালেন ডা. জুবাইদা রহমান

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT