চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীপঙ্কর দীপনের নতুন দুই ছবিতে তাসকিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৬ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

পুলিশ ও হাইভোল্টেজ অ্যাকশন থ্রিলার ছবি ‘ঢাকা অ্যাটাক’ নির্মাণ করে আলোচিত হন দীপঙ্কর দীপন। ওই ছবিতে ‘জিসান’ চরিত্রের মাধ্যমে সবাইকে তাক লাগিয়ে দেন তাসকিন রহমান। ঢাকাই ছবির নীল চোখের এই অভিনেতা  জানালেন নতুন খবর। বললেন, ‘দীপনের নতুন দুটি ছবিতেই আমি থাকছি।’   

চ্যানেল আই অনলাইনকে তাসকিন বলেন, ”দীপঙ্কর দীপনের নতুন দুই ছবি ‘ঢাকা ২০৪০’ এবং ‘অপারেশন সুন্দরবন’-এ কাজ করতে যাচ্ছি। মাসখানেক আগে ছবি দুটিতে চুক্তিবদ্ধ হয়েছি। পূজার আমেজ শেষ হলেই ‘ঢাকা ২০৪০’ শুটিং শুরু করবো।এখানে চরিত্রে চমক থাকবে। আগে জানিয়ে চমক নষ্ট করতে চাই না। এতটুকু বলবো, পুরোপুরি নতুনত্ব থাকবে।”

তবে ‘অপারেশন সুন্দরবন’ ছবির শুটিং কবে শুরু হচ্ছে সে বিষয়ে এখনও ওই তারিখ চূড়ান্ত হয়নি বলে জানান তাসকিন।

‘যদি একদিন’ ছবির এই অভিনেতা বলেন, ”দীপঙ্কর দীপন পরীক্ষিত নির্মাতা। তাকে বিশ্বাস করা যায়। ঢাকা অ্যাটাকের মাধ্যমে তিনি নিজেকে প্রমাণ করেছেন। তার ছবিতে যারা কাজ করেন, প্রত্যেকের চরিত্র নিয়ে তিনি রিসার্চ করেন। তিনি যখন কোনো চরিত্র নিয়ে ভাবেন, দেখতে কাকে ওই চরিত্রে মানায়।”

তাসকিন বলেন, ‘ঢাকা অ্যাটাকের পর আবার দীপন দাদাকে পেলাম। আশা করছি, দারুণ কিছু অপেক্ষা করছে।’

২০৪০ সালের ঢাকা কেমন হবে, এমন গল্প নিয়ে দীপঙ্কর দীপন বানাচ্ছেন তার দ্বিতীয় ছবি ‘ঢাকা ২০৪০’। নির্মাতা আগেই জানিয়েছেন, এটি পুরোপুরি সায়েন্স ফিকশন ছবি নয়, এটি হবে সামাজিক ছবি। ওই ছবিতে আরও অভিনয় করছেন বাপ্পী চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা এবং নুসরাত ফারিয়া। তাদের সঙ্গে এবার যোগ হলেন তাসকিন রহমান।

Reneta

অন্যদিকে, দীপনের ‘অপারেশন সুন্দরবন’ ছবির প্রেক্ষাপট, র‌্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে। সেখানে উঠে আসবে সুন্দরবনে জলদস্যু দমনে ও বৈচিত্র্য রক্ষায় র‍্যাবের ভূমিকা। থাকবে উপকূলীয় মানুষের দিনযাপন। জুনে ছবিটির নির্মাণের ঘোষণা দিয়েছিলেন নির্মাতা দীপঙ্কর দীপন। তখন তিনি জানিয়েছিলেন, আগামী নভেম্বরে শুরু হবে ‘অপারেশন সুন্দরবন’-এর শুটিং। এ ছবিতে কারা অভিনয় করবেন তখন জানা না গেলেও তাসকিন নিজেই জানালেন তিনি কাজ করতে যাচ্ছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপারেশন সুন্দরবনঢাকা ২০৪০ঢাকা অ্যাটাকতাসকিন রহমানদীপঙ্কর দীপননুসরাত ফারিয়াবাপ্পী চৌধুরীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

নিউইয়র্কে দুই ঘণ্টার কনসার্টে গান শোনাবেন অপূর্ব!

জুলাই ২৩, ২০২৬

যে ছবির জন্য কলকাতায় বিজয় সেতুপতি-সাঁই পল্লবী

জুলাই ২৩, ২০২৬

প্রেম, ব্যক্তিজীবন ও ক্যারিয়ার—পূর্ণিমার প্রশ্নে খোলামেলা শাকিব

জুলাই ২৩, ২০২৬

‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন

জুলাই ২৩, ২০২৬

রাষ্ট্রপতি পদে ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা খাইরুল দেওয়ান কে?

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT