চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষা নিয়ে কোন আলোচনায় গেলেই ‘শিক্ষার মান’ প্রসঙ্গটি চলে আসে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৭ অপরাহ্ণ ১৯, জুলাই ২০১৭
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সমস্যা নিয়ে ফেসবুকে লিখেছেন শিক্ষক ও লেখক হা‌সিম উদ্দিন আহ‌মেদ। তিনি ফেসবুকে লিখেছেন,

“শিক্ষা নিয়ে কোন আলোচনায় গেলেই ‘শিক্ষার মান’ প্রসঙ্গটি অবধারিতভাবে সামনে চলে আসে।

শিক্ষার মান নিয়ে যারা ভাবেন, কথা বলেন তাদের ভাবনায় আরো সংযোজনের উদ্দেশ্যে এই পোস্টে কিছু তথ্য উপস্থাপন করবো।

Banglabid

শিক্ষা গ্রহণ কিংবা প্রদানের সবচেয়ে উত্তম স্থান হিসেবে এখনো শ্রেণীকক্ষ’র সমকক্ষ অন্য কিছু হতে পারেনি। একটি শ্রেণীকক্ষের পরিসর অবশ্যই সুচিন্তার সমন্বয়ে পরিকল্পিত হতে হবে। সংগত কারণেই একটি আদর্শ শ্রেণীকক্ষে শিক্ষার্থীর আয়োজন অবশ্যই নির্ধারিত সংখ্যার ভিত্তিতে সীমিত হওয়া বাঞ্ছনীয়।

শ্রেণী কক্ষ যদি শিক্ষক শিক্ষার্থীর মিথষ্ক্রিয়ার কেন্দ্রবিন্দু না হতে পারে, তাহলে এখানে আর যাই হোক ‘শিক্ষা’ হতে পারে না।

একজন শিক্ষককে ইন্ডিভিজ্যুয়ালি শিক্ষার্থীর মনোজাগতিক চিন্তার অংশীদার হতে হয়। শিক্ষার্থীর একান্ত ব্যক্তিগত চিন্তাশক্তির বিশ্বস্ত টেক কেয়ার ছাড়া নিজেকে ভালো শিক্ষক হিসেবে দাঁড় করানো অসম্ভব।

Reneta

বলাই বাহুল্য হবে, মানসম্পন্ন শিক্ষার জন্য ভালো শিক্ষক কেবল অপরিহার্য নয় পূর্বশর্ত। কিন্তু ভালো শিক্ষক দিয়েও অনেক সময় ভালো শিক্ষা দেয়া সম্ভব হয়না যদি শিক্ষক শিক্ষার্থীর অনুপাত আদর্শিক না হয়।

বাংলাদেশে প্রাথমিক মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে এমন শিক্ষা প্রতিষ্ঠান পাওয়া দুষ্কর হবে, যেখানে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত আদর্শিক। আমার জানামতে অধিকাংশ স্কুলে প্রতিটি শ্রেণী শাখায় শতাধিক শিক্ষার্থী পাঠগ্রহণ (?) করছে।

আমার স্কুলের কথা যদি বলি তাহলে এ চিত্রটা হবে এরকমঃ-

৬ষ্ট থেকে ১০ম শ্রেণীতে প্রত্যেকটি একটি করে অতিরিক্ত শ্রেণীশাখা নিয়ে মোট শিক্ষার্থী প্রায় ১হাজার। গড়ে প্রতিশাখায় ১শত জন করে। এই শিক্ষার্থীর জন্য সরকার কর্তৃক নির্ধারিত শিক্ষক রয়েছেন ১৫ জন।

একটি ক্লাসে যেখানে চল্লিশজন শিক্ষার্থী থাকার কথা, তা না হয়ে যখন শতাধিক শিক্ষার্থী নিয়ে শ্রেণীকার্যক্রম চালাতে হয়, মানসম্পন্ন শিক্ষার ধারণাটি কেবল পুঁথিগত হয়ে যায়, বাস্তবোচিত হয় না।

যদি কেউ প্রশ্ন রাখেন, এতো শিক্ষার্থী ভর্তি করেন কেন? তাদের কাছে পালটা প্রশ্ন হবে, আপনার এলাকায় কত দীর্ঘ সময় ধরে আপনি যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছেন?

এই যদি হয় আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা, তাহলে আপনি আমি শিক্ষার মান নিয়ে এতো লাফালাফি করি কিভাবে, বলুনতো?”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শিক্ষা ব্যবস্থা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএসএমএমইউ’র দেয়াল ধসে আহত নারীর মৃত্যু

পরবর্তী

দীনতার ফুটবলে আরেকটি জর্ডান-লজ্জা

পরবর্তী

দীনতার ফুটবলে আরেকটি জর্ডান-লজ্জা

ইসির রোডম্যাপ

ডিসেম্বরে রংপুর সিটি নির্বাচন: ইসি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম

আগস্ট ১৮, ২০২৬

সাবেক এমপি ইকবালের চেম্বার দুদকের সিলগালা, শত শত দলিল-চেকবই জব্দ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিলুপ্ত হচ্ছে র‍্যাব, কী আছে সরকারের পরিকল্পনায়

আগস্ট ১৮, ২০২৬

চিকিৎসার আশায় ভারতে গিয়ে লাশ হয়ে ফিরল দুই বন্ধু

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT