ক্রিকেট

দিশেহারা বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একত্রিত হয়ে উদযাপন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পাওয়ার প্লে’তে ‘পাওয়ারলেস’ ব্যাটিং, সঙ্গে নিয়মিত বিরতিতে উইকেট পতন, সাউথ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ে নেমে দিশেহারা হয়ে পড়েছে বাংলাদেশ। ১২ ওভারে রানের মধ্যে সাজঘরে ফিরে গেছেন প্রথম ৬ ব্যাটার।

সুপার টুয়েলভে বেহালদশা, সাউথ আফ্রিকার বিপক্ষেও একই রকম বিবর্ণ মাহমুদউল্লাহ রিয়াদের দল। প্রথম ৬ ওভারে এসেছে মাত্র ২৮ রান। হারাতে হয় ৩ উইকেট। পরের ৬ ওভারে নেই আরও ৩ ব্যাটার, রান জমেছে।

আবুধাবির উইকেটে আছে হালকা ঘাস। তবে ব্যাটে বল আসছে দারুণভাবে। তাতে রানের প্রত্যাশা বাড়লেও বিপরীত মেরুতে বাংলাদেশ। একের পর উইকেট হারিয়ে বিপদে পড়ে টিম টাইগার্স।

ইনিংসের চতুর্থ ওভারে কাগিসো রাবাদার বলে হেনরিক্সের হাতে ক্যাচ দিয়ে ফেরেন নাঈম শেখ (৯)। তিনে নামা সৌম্য সরকার (০) এলবিডব্লিউ হন প্রথম বলেই।

হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান রাবাদা। হ্যাটট্রিক করতে না পারলেও পরের ওভারে মুশফিকুর রহিমকে (০) ফিরিয়ে টপঅর্ডার ধসিয়ে দেন।

একপ্রান্ত আগলে টুকটুক ব্যাটিং করে চলা লিটন দাস ২৪ ও অধিনায়ক মাহমুদউল্লাহ ফিরে গেছেন ৩ রানে। শূন্য রানে তাদেরে অনুসরণ করেন আফিফ হোসেন।

৪ রানে অপরাজিত আছেন শামীম হোসেন। মেহেদী হাসান আছেন ১ রানে।

বিষয়:আরব আমিরাত টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০ বাভুমা বাংলাদেশ মাহমুদউল্লাহ রিয়াদ শামীম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…