চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিল্লীতে বাইরের চেয়ে ঘরের ভেতরে বায়ু দূষণ বেশি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪০ অপরাহ্ন ০৯, ডিসেম্বর ২০২১
আন্তর্জাতিক
A A

ভারতের রাজধানী দিল্লীতে বাইরের চেয়ে ঘরের ভেতরের বায়ুতে ফুসফুস সংক্রমণকারী জীবাণুর পরিমাণ বেশি। সাম্প্রতিক এক গবেষণায় বায়ু দূষণের ভয়াবহ এ চিত্র উঠে এসেছে। সেখানকার ঘরের ভেতরের বায়ু দূষণকারীর মাত্রা বাইরের চেয়ে দুই থেকে পাঁচগুণ বেশি বলে জানা গেছে।

শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইন্সটিটিউট ২০১৮ থেকে ২০২০ পর্যন্ত দু’বছর সময় নিয়ে এই গবেষণা পরিচালনা করে। সকল সামাজিক-অর্থনৈতিক অবস্থান তথা ধনী-গরীব নির্বিশেষে হাজারখানেক বাসাবাড়িতে জরিপ চালানো হয়।

বিগত কয়েক বছর যাবৎ বিশ্বের কয়েকটি দেশের মধ্যে দিল্লীতে বায়ু দূষণে শীর্ষ রাজধানীর অবস্থান দখল করে আছে। তবুও দিল্লীতে ঘরের ভেতরে কিংবা বাইরে বায়ু দূষণমুক্ত রাখতে জনগণ খুব কম সচেতন। পরিবেশ সংরক্ষণ এজেন্সি’র তথ্য মতে, ভারতে প্রত্যেক বছর প্রায় ১০ লাখ মানুষের মৃত্যু হয় বায়ু দূষণে।

গবেষণা দেখা যায়, গরীবদের তুলনায় ধনীদের বাসায় ১৩ গুণ বেশি বায়ু সংশোধক যন্ত্র থাকলেও তাদের বাসায় অন্যদের তুলনায় বায়ু দূষণের মাত্রা মাত্র ১০% কম।

গবেষক ড. কেন্নেথ লি বলেন, দিল্লীতে ধনী কিংবা গরীব কেউ পরিষ্কার বায়ুতে নিশ্বাস নিতে পারছেন না। এটাকে তিনি খুব জটিল ত্রুটিপূর্ণ একটা চক্র বলে অবিহিত করেন। ঘরের ভেতরের দূষণের মাত্রা না জানলে কেউ তা নিয়ে চিন্তা করবে না। তাই উদ্বেগজনক এই পরিস্থিতি থেকে উত্তরণে ব্যাপক সচেতনতা বৃদ্ধি করতে হবে।

যানবাহন এবং শিল্পকারখানার নির্গমন, আবর্জনা এবং আবহাওয়ার ধরণ দিল্লীকে সবচেয়ে দূষিত শহরে পরিণত করেছে। শীতের সময়ে বায়ু আরও বেশি দূষিত হয়ে উঠে কারণ, এই সময়ে কৃষকদের ফসলের খড় পোড়ানো, একই সময়ে দীপাবলিতে আতশবাজি জ্বালানো এবং নিম্ন বায়ুর গতিও এই বায়ু দূষণে ভূমিকা রাখে।

Reneta

সরকারি তথ্য মতে, বিগত ছয় বছরে এই বছর নভেম্বর মাসে দিল্লী ভয়াবহ বায়ুদূষণ পরিস্থিতির শিকার হয়। যে কারণে, সকল স্কুল বন্ধ ঘোষণা করা এবং দূষণ রোধে ভারতের সুপ্রিম কোর্ট সতর্কতা জারি করে।

Jui  Banner Campaign
ট্যাগ: দিল্লী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT