চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিল্লীতে ফিরে যাবেন মওলানা সা’দ: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩০ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A

বিতর্কিত মওলানা সা’দ নিজের সুবিধা মতো সময়ে দিল্লীতে ফিরে যাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মওলানা সা’দকে নিয়ে চলমান অস্থিরতা নিরসনে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়।

তবে সভা শেষে কাকরাইল মসজিদে ফিরে শূরা সদস্য মওলানা মহিবুল্লাহ ও মওলানা গিয়াসউদ্দিন চ্যানেল আই অনলাইনকে জানান, শুক্রবার জুমার নামাজের পর মওলানা সা’দ ফিরে যাবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিবাদমান দুই পক্ষকে নিয়ে অনুষ্ঠিত হওয়া সেই সভায় উপস্থিত ছিলেন মওলানা মহিবুল্লাহ, মওলানা গিয়াসউদ্দিন এবং মওলানা ওয়াসিফুল ইসলাম। এর আগে বুধবার মাওলানা সা’দের বাংলাদেশ আগমন ঘিরে উত্তপ্ত ছিল পরিস্থিতি। বিক্ষোভ আন্দোলনে যানজটে ভোগান্তিও ছিল অনেক।

‘বিতর্কিত’ বক্তব্যের কারণে ভারতের নিজামুদ্দিনের আমির সা’দকে বিশ্ব ইজতেমায় যোগ দিতে না দেয়ার দাবিতে বুধবার বিমানবন্দর এলাকায় বিক্ষোভ করে হেফাজতে ইসলাম।

দিনভর বিক্ষোভের মধ্যে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তায় ভারতের নিজামুদ্দিনের আমিরকে কাকরাইল মসজিদে নিয়ে যাওয়া হয়।

এরপর বৃহস্পতিবার ডিএমপি কমিশনারের বরাত দিয়ে যুগ্ম কমিশনার কৃষ্ণ পদ রায় (ক্রাইম) জানান, সার্বিক দিক বিবেচনা এবং বিরোধীপক্ষের দাবির পরিপ্রেক্ষিতে এবার ইজতেমায় থাকছেন না মওলানা সা’দ।

Reneta

“ইজতেমা চলাকালীন পুরো সময়টিতেই মওলানা সা’দ অবস্থান করবেন কাকরাইল মসজিদে। সেখানে যেকোন ধরণের বিক্ষোভ, অপ্রীতিকর ঘটনা, নিরাপত্তার স্বার্থে মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।”

এর আগে বৃহস্পতিবার ‘‘সূর্য ডোবার আগে মওলানা সা’দকে ফেরত পাঠাতে হবে, না হলে দেশ অচল করে দেয়া হবে’’ বলে হুমকি দেন হেফাজতে ইসলামের জয়েন্ট সেক্রেটারি ফজলুল করিম কাশেমী।

তিনি বলেন: কাকরাইল মসজিদের ওয়াসিফ, নাসিফ সহ কয়েকজন মাওলানা সা’দের সঙ্গে মিলে বিশ্ব ইজতেমার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে চাচ্ছে। আমরা সকালে কাকরাইল মসজিদে যেতে চাইলে আমাদের পুলিশ ঢুকতে দেয়নি। তাই আমরা বায়তুল মোকাররমে সমবেত হয়েছি।

এসময় বায়তুল মোকারম মসজিদ এলাকায় বিপুল সংখ্যক পুলিশ দেখা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাকরাইল মসজিদবিশ্ব ইজতেমামওলানা সা'দস্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়নে একচুলও ছাড় নয়, ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

পানির নিচে সড়ক, সাজেকে আটকা প্রায় ৪০০ পর্যটক

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় শুরু হচ্ছে জাতীয় বৃক্ষমেলা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বুধবার একই সময়ে সূর্যের আলো পাবেন পৃথিবীর ৯৯ শতাংশ মানুষ

জুলাই ৮, ২০২৬

মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT