চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিল্লি রেলস্টেশনে ৩ বছরে ৩ হাজার শিশু নিখোঁজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৭ অপরাহ্ণ ০৭, জুলাই ২০১৫
আন্তর্জাতিক
A A

জীবিকার সন্ধানে ছুটে চলা লাখো ভ্রমণকারীর জন্য শহরটির মানচিত্রে নয়া দিল্লি ও পুরানো দিল্লি রেলস্টেশন হয়তো শুধু যাতায়াতের একটি রুট মাত্র। কর্মব্যস্তার জন্য অনেকেই প্রতিদিনের এই ব্যস্ত রেলস্টেশনের চারপাশে এক মুহূর্তের জন্যও ফিরে তাকানোর সুযোগ পান না বা প্রয়োজনও মনে করেন না। কিন্তু নোংরা, কোলাহলপূর্ণ আর ব্যস্ত এই রেলস্টেশন হাজারো শিশুর বাসস্থান। আর এইখানেই পুলিশ বেশিরভাগ নিখোঁজ শিশুকে খুঁজে পান। রেকর্ড অনুযায়ী বিগত ৩ বছরে দিল্লি পুলিশ এই দুই রেলস্টেশনে প্রায় ৩ হাজার ৩২১ টি নিখোঁজ শিশু উদ্ধার করেছেন। আর এই বছরের জুন পর্যন্ত রেলওয়ে পুলিশ ৩২৩ টি নিখোঁজ শিশুকে খুঁজে পেয়েছেন নয়া দিল্লি ও পুরানো দিল্লি রেলস্টেশনে।

রেলওয়ে পুলিশদের কোনো একাকী ঘুরে বেড়ানো ছোট শিশুকে পুলিশস্টেশনে না নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। নিখোঁজ শিশুদের উদ্ধারের পরিকল্পনাগ্রহণকারী ডিসিপি সঞ্জয় ভাটিয়া বলেন, ২০১২ সালে তিনি উপলব্ধি করেন এই দুই রেলস্টেশনে অনেক শিশু ছন্নছাড়াভাবে ঘোরাঘুরি করতে থাকে। যাদের বেশিরভাগই পরিবারের কাছ থেকে হারিয়ে গেছে। কেউ কেউ বাড়ি থেকে পালিয়ে গেছে। আবারা কেউ কেউ রেলস্টেশনে পাওয়া যায় এমন সস্তা মাদকে আসক্ত হয়ে পড়েছে।

এই ধরণের নিখোঁজ ছেলে-মেয়েদের সংখ্য দিন দিন বাড়ছে। তাই ডিসিপি সঞ্জয় ভাটিয়া এই নিখোঁজ শিশুদের উদ্ধার করে তাদের পুর্নবাসনের সিদ্ধান্ত নেন। বেশিরভাগ নিখোঁজ শিশুদের রেলস্টেশনেই কেনো পাওয়া যায় এই প্রশ্নের ব্যাখ্যা দিতে গিয়ে ডিসিপি সঞ্জয় বলেন, রেলস্টেশন একটি ছোট শহর এলাকার মতো। এখানে পাখা, টয়লেট, ট্রেন, খাবার পানি, সস্তা খাবার সহজেই পাওয়া যায়। এমনও অনেক গৃহহীণ শিশু আছে, যারা কাজ করে কিন্তু রাত কাটায় রেলস্টেশনে।

আবার অনেক শিশু আছে যারা বাড়ি থেকে পালিয়ে ট্রেনে করে অন্য কোথায় চলে যেতে চায়, কিন্তু যেতে না পেরে রেলস্টেশনেই থেকে যায়। তিনি আরো বলেন, বাড়ি থেকে পালিয়ে আসা বেশিরভাগ শিশুরা বাসায় ফিরে যেতে ভয় পায়। তাদের অনেককেই পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। আর যারা বাসার ঠিকানা বা নিজেদের পরিচয় বলতে পারেনি, তাদের বিভিন্ন এনজিও পালক নিয়েছে। তাদের দায়িত্ব এখানেই শেষ নয় বলে সঞ্জয় বলেন, গত মাসে এনজিওকে তারা পুলিশস্টেশনের ভিতর জায়গা করে দিয়েছে যেখানে এনজিও কর্মীরা রুমের ভিতর ছেলে-মেয়েদের লেখা-পড়া শেখাতে পারে।

ট্যাগ: দিল্লি রেল স্টেশননিখোঁজ শিশু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দিল্লি রেলস্টেশনে ৩ বছরে ৩ হাজার শিশু নিখোঁজ

পরবর্তী

প্রসেনজিৎ ও দেবের সঙ্গে কাজ করতে চান জয়া

পরবর্তী

প্রসেনজিৎ ও দেবের সঙ্গে কাজ করতে চান জয়া

২০ বছরে প্রথম যুক্তরাষ্ট্রের সঙ্গে ভিয়েতনামের আলোচনা

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT