দিল্লি থেকে দোহাগামী কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে শতাধিক যাত্রীকে নিয়ে পাকিস্তানের করাচিতে জরুরি অবতরণ করেছে আজ।
উড়োজাহাজ সংস্থার বরাতে আনন্দবাজার পত্রিকা জানায়, প্রযুক্তিগত সমস্যার কারণে এই জরুরি অবতরণ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, কিউআর ফাইভ সেভেন নাইন উড়োজাহাজটি দিল্লি থেকে যাত্রা শুরু করে। ফ্লাইটে ১০০ জনের বেশি যাত্রী ছিল। হঠাৎ রাস্তা বদলে বিমানটিকে করাচির দিকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। ঠিক কী কারণে এই সিদ্ধান্ত, তার বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।
তবে সংস্থাটি জানিয়েছে, যাত্রীরা নিরাপদেই আছেন।










