আন্তর্জাতিক

দিল্লির রাস্তায় ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

দিল্লির রাস্তায় ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

ভারতের নয়াদিল্লিতে প্রকাশ্য দিবালোকে এক প্রোপার্টি ব্যবসায়ীকে তার অফিসের সামনেই গুলি করে হত্যা করেছে অজ্ঞাত পরিচয় বন্দুকধারী।

মঙ্গলবার নয়াদিল্লির পুরান পালাম বিহার রোডে বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত প্রোপার্টি ব্যবসায়ী নরেন্দ্র গেহলটের অফিসের সিসিটিভির ফুটেজ থেকে দেখা যায়, অজ্ঞাত পরিচয় বন্দুকধারী ওই ব্যক্তি তার গাড়ির দিকে হেঁটে আসে এবং গাড়ির ভেতর গুলি করতে শুরু করে। পরে নরেন্দ্র গেহলট গাড়ি থেকে নেমে দৌঁড়ে পালানোর চেষ্টা করলেও বন্দুকধারীকে পাশে পার্কিংয়ে থাকা অন্য আরেকটি কারের ওপর দাঁড়িয়ে তার পিঠে গুলি করতে দেখা যায়। বন্দুকধারী এসময় হেলমেট পরা ছিল।

নরেন্দ্র গেহলটকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ফুটেজে দেখা যায়, আক্রমণকারীরা দু’জন বাইক নিয়ে এসেছিলেন এবং স্পোর্টিং হেলমেট পরা ছিলেন।

পুলিশ বলছে, পূর্ব শত্রুতার জের ধরে এমন ঘটনা ঘটতে পারে। তবে ইতোমধ্যেই হত্যা মামলা হয়েছে এবং তদন্ত শুরু করা হয়েছে।

বিষয়:ব্যবসায়ীকে গুলি করে হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…