চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিল্লির জামিয়া বিশ্ববিদ্যালয় ৩ বিক্ষোভকারীর দেহে গুলির ক্ষত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৪ পূর্বাহ্ণ ১৭, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারত-বিক্ষোভ-গুলির ক্ষত

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে হওয়া বিক্ষোভ এবং শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষের ঘটনায় ৩ জন বিক্ষোভকারীর দেহে গুলির ক্ষত পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

তবে বিক্ষোভে গুলি চালানোর কথা পুরোপুরি অস্বীকার করেছে পুলিশ। এ নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে বিতর্ক।

রোববারের ওই সংঘর্ষের ঘটনায় বহু শিক্ষার্থী ও পুলিশ সদস্য আহত হন। দিল্লির সফদরজং সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের দু’জনের গায়ে গুলির ক্ষত থাকার বিষয়ে নিশ্চিত করেছেন হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট। দু’জনেই বর্তমানে শংকামুক্ত রয়েছেন।

Banglabid

এনডিটিভি জানায়, ভর্তি হওয়া ওই দুই শিক্ষার্থীর মধ্যে একজন জামিয়া বিশ্ববিদ্যালয়ের বিএ শিক্ষার্থী ২২ বছর বয়সী আজাজ। তিনি আহত হয়ে সফদরজং হাসপাতালের জেনারেল ওয়ার্ডে ভর্তি হন।

আজাজের পরিবারের অভিযোগ, রোববার সন্ধ্যায় তার বুকে গুলি লেগেছিল। অথচ বিক্ষোভে তার কোনো ভূমিকাই ছিল না।

এ ঘটনায় পুলিশ গুলির বিষয়টি এড়িয়ে ক্ষতের জন্য অন্য নানারকম অজুহাত দিয়ে শেষমেশ বলেছে, এগুলো টিয়ারশেলের আঘাত। কিন্তু আজাজ আহত হওয়ার কয়েক মুহূর্ত পরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে তার ধারেকাছে টিয়ারগ্যাসের কোনো চিহ্ন দেখা যায়নি।

Reneta

দর্শণার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণে তার ওয়ার্ডের বাইরে দু’জন পুলিশ সদস্যকে মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে সফদরজং হাসপাতালে ভর্তি করা আরেকজন শিক্ষার্থীর নাম শোয়ায়েব খান। পুলিশের প্রাথমিক দাবি ছিল, ২৩ বছর বয়সী এই তরুণের পায়ে ‘ধারালো তক্তার আঘাত’ লেগেছে। পরে পুলিশ জানায়, এটি আসলে টিয়ারশেলের আঘাত ছিল।

সংঘর্ষের আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দিল্লির হলি ফ্যামিলি হাসপাতালে ধারণ করা ওই ভিডিওচিত্রে গুলি লেগে ভর্তি হওয়া আরেক শিক্ষার্থী, মোহাম্মদ তামিনকে দেখা গেছে তার উরুতে গুলির আঘাতসহ।

তার মেডিক্যাল রিপোর্ট পরীক্ষা করে এনডিটিভি জানায়, সেখানে ‘বাম পায়ে গুলির আঘাত’ লাগার বিষয়টি লেখা হয়েছে।ভারত-বিক্ষোভ-গুলির ক্ষত

নাগরিকত্ব (সংশোধনী) আইন-২০১৯’র প্রতিবাদে প্রায় এক সপ্তাহ আগে বিক্ষোভ শুরু হয়েছিল আসাম, মেঘালয় আর ত্রিপুরায়। আইনটির বিরুদ্ধে রোববার রাতে দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হলে সোমবার বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারাদেশে।

বিক্ষোভে একাত্মতা জানিয়ে প্রতিবাদ জানায় বিভিন্ন রাজ্যের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহর কুশপুত্তলিকাও দাহ করে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। বিক্ষোভের মুখে তামিলনাড়ু বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

এই বিক্ষোভ-সহিংসতার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়ী করেছেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী।

সোমবার এক বিবৃতিতে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী বলেন, মোদি সরকার গণতন্ত্র ও ভারতের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাগরিকত্ব সংশোধনী বিল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাইলে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১

পরবর্তী

ডেসটিনি এমডি ও চেয়ারম্যানের জামিন আবেদন খারিজ

পরবর্তী

ডেসটিনি এমডি ও চেয়ারম্যানের জামিন আবেদন খারিজ

জানিনা কেন আমাকে সুপারস্টার বলা হয়: রজনীকান্ত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিক্ষকদের সামাজিক মাধ্যম ব্যবহার নিয়ে নতুন যে নির্দেশিকা

আগস্ট ১৮, ২০২৬
প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: নুরুল হক নূর

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের নতুন মানচিত্রে হরমুজ প্রণালি এখন ‘মার্কিন ভূখণ্ড’

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থবছরের সময় কেন বদলাচ্ছে বাংলাদেশের সরকার, লাভ-ক্ষতি কী হবে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে থেকে, কী নির্দেশিকা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT