চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্রাক্টর মিছিল, নিষেধাজ্ঞা চেয়ে আদালতে ভারতীয় সরকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৫ পূর্বাহ্ণ ১২, জানুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্রাক্টর মিছিলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের প্রজাতন্ত্র দিবসে ‘বিতর্কিত’ কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লিতে বিরাট ট্রাক্টর মিছিল করতে চান কৃষকরা। সুপ্রিম কোর্ট যাতে সেই মিছিলে নিষেধাজ্ঞা জারি করে। সেজন্য আবেদন জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রে জানা গেছে, দিল্লি সীমান্তে অবস্থানরত কৃষকরা আগেই জানিয়েছিলেন। সরকার তাদের দাবি মেনে না নিলে ২৬ জানুয়ারি ট্রাক্টর মিছিল বের করবেন। ওই দিন হারিয়ানাতেও ট্রাক্টর মিছিল বার করার প্রস্তুতি নিচ্ছেন তারা।

রাজ্যের প্রতিটি গ্রাম থেকে একটি করে ট্রাক্টর আনতে বলা হয়েছে। আন্দোলনকারীরা আশা করছেন, ২৬ জানুয়ারি ২০ হাজার ট্রাক্টর নিয়ে মিছিল করতে পারবেন।

কেন্দ্রীয় সরকার আদালতে জানিয়েছে, ২৩ তারিখ দিল্লিতে কুচকাওয়াজ রিহার্সাল হবে। ২৮ জানুয়ারি শহরে শোভাযাত্রা করবে ন্যাশনাল ক্যাডেট কোর। ২৯ জানুয়ারি হবে বিটিং দ্য রিট্রিট। ৩০ জানুয়ারি পালিত হবে ভারতের প্রজাতন্ত্র দিবস। এই অনুষ্ঠানগুলো বিঘ্ন ঘটলে বিশৃঙ্খলা হওয়া সম্ভবনা রয়েছে।

কেন্দ্রীয় সরকার বলছে, কৃষি আইন নিয়ে তাড়াহুড়া করা হয়নি। দুই দশক ধরে আলোচনা করে এই আইন করা হয়েছে। দেশের কৃষকরা ওই আইনে খুশি হয়েছেন। এর ফলে তারা উৎপাদিত ফসল বিক্রি করার জন্য আরও বেশি সুযোগ পাবেন।

এদিকে মোদি সরকার চেষ্টা করছে যাতে কৃষকরা এই আইন নিয়ে ভুল ধারণা যাতে দূর করে।

গত ৭ জানুয়ারি আটবারের মতো কেন্দ্রীয় সরকার কৃষক নেতাদের সঙ্গে আলোচনায় বসে। তখনই কৃষকমন্ত্রী নরেন্দ্র সিং জানান, কেন্দ্রীয় সরকার কৃষি আইন বাতিল করবে না। কৃষক ইউনিয়নগুলি ইচ্ছা করলে সুপ্রিম কোর্টে যেতে পারে।

আগামী ১৫ জানুয়ারি ফের কৃষক নেতাদের সঙ্গে বৈঠক বসবে ভারতের কেন্দ্রীয় সরকার। তার আগে এদিন প্রধান বিচারপতির মন্তব্য বিশেষ গুরুত্বপূর্ণ বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

ট্যাগ: বিতর্কিত কৃষি আইনভারতের প্রজাতন্ত্র দিবস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

একাকীত্বে ভয় নেই নুসরাতের!

পরবর্তী

বাইডেনের শপথের আগে আরও সশস্ত্র বিক্ষোভ করতে পারে ট্রাম্প সমর্থকরা: এফবিআই

পরবর্তী
বিক্ষোভকারীরা ক্যাপিটল ভবনের সামনে সশস্ত্র অবস্থানে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাইডেনের শপথের আগে আরও সশস্ত্র বিক্ষোভ করতে পারে ট্রাম্প সমর্থকরা: এফবিআই

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন মিজানুর রহমান খান

সর্বশেষ

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT