চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে কৃষকদের পালাক্রমে অনশন ধর্মঘট কর্মসূচি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৩ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
কৃষি আইন

ভারতের বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের জন্য পালাক্রমে অনশন ধর্মঘট শুরু করেছে আন্দোলনরত কৃষকরা। গত নভেম্বর থেকে দিল্লি সীমান্ত ঘিরে আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা। কৃষি আইন বাতিলের দাবিতে তাদের অবস্থান এখন আরও দৃঢ়।

পাঁচ দফা আলোচনার প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় রোববার সরকারের পক্ষ থেকে আন্দোলনরত কৃষকদের কাছে আরো একটি আলোচনার জন্য নির্ধারিত দিন চাওয়া হয়।

এইমাসের শুরুতে দেশব্যাপি বন্‌ধ ডাকার পরে এই পালাক্রমে অনশন ধর্মঘট কৃষকদের তৃতীয় বৃহৎ কর্মসূচি। বিরোধী দল, ট্রেড ইউনিয়ন এই সব কর্মসূচিকে সমর্থন দিচ্ছে।

বারবার সরকারের পক্ষ থেকে নূন্যতম সমর্থন মূল্য (এমএসপি) নিশ্চিত করার কথা বলা হলেও আন্দোলন চালিয়ে যাচ্ছে কৃষকরা। কৃষকদের বক্তব্য, আইনটি বাতিল চান তারা।

স্বরাজ ইন্ডিয়ার প্রধান যোগেন্দ্র যাদব বলেন, পালাক্রমের অনশন ধর্মঘটে একসঙ্গে ১১ জন কৃষক ২৪ ঘণ্টার জন্য অনশন করবে। পরে আবার আরেকদল অনশন করবে।

৪০ কৃষক নেতার কাছে পাঠানো এক চিঠিতে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সমস্যার সমাধান খুঁজতে খোলা মনে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে। কৃষকদের তুলে ধরা বিষয়গুলোও সমাধানের চেষ্টা করা হচ্ছে।

Reneta

বুধবার কৃষক দিবসে দেশের সব মানুষকে যারা তিনবেলা আপনার টেবিলে খাবার তুলে দেন তাদের সম্মানে একবেলা না খাওয়ার অনুরোধ জানিয়েছেন কৃষকরা। দিল্লি সীমান্তের কাছে কৃষকদের চলমান আন্দোলনের কারণে দিল্লি মীরুত হাইওয়ে আংশিক বন্ধ আছে।

বিতর্কিত নতুন কৃষি আইনে ভারতে কৃষিপণ্য বিক্রয়, মূল্য নির্ধারণ ও গুদামজাত করণের নিয়মে পরিবর্তন আসবে। যে নিয়ম ভারতের কৃষকদের গত কয়েক দশক ধরে মুক্ত বাজার থেকে রক্ষা করেছে।

কৃষকরা চাইলে যে কারও কাছে তাদের পণ্য বিক্রি করতে পারবে। আগে যা কেবলমাত্র সরকার অনুমোদিত এজেন্টদের কাছেই বিক্রি করতে হতো।

নতুন আইনে কৃষকদের স্বার্থে আঘাত আসবে আশঙ্কা থেকেই গত নভেম্বর থেকে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে কৃষকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষক আন্দোলনকৃষি আইনবিতর্কিত কৃষি আইন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অর্থ পাচারকারী দ্বৈত নাগরিক ও পাসপোর্টধারীদের তালিকা চেয়েছেন হাইকোর্ট

পরবর্তী

বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর মামলার ৩ আসামী ৩ দিনের রিমান্ডে

পরবর্তী

বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর মামলার ৩ আসামী ৩ দিনের রিমান্ডে

সিনহা হত্যা মামলার চার্জশিট গ্রহণ

সর্বশেষ

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই ২০, ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান, সম্পদ জব্দ

জুলাই ২০, ২০২৬

মেসির চোখে জল, অমিতাভ বচ্চনের হৃদয়ছোঁয়া বার্তা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT