চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিবালার আরেকটি হ্যাটট্রিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩২ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
জুভেন্টাসের খেলোয়াড় ডিবালা গোলের পর উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার জার্সিতে এক, কিন্তু ক্লাবের জার্সিতে আরেক। জাতীয় দলে মলিন হলেও তাই যেন জুভেন্টাসের হয়ে জ্বলতে সময় নেন না পাওলো দিবালা। তার গোলবন্যায় সিরি আতে তুরিনের দলটির জয়রথ ছুটছেই।

রোববার আর্জেন্টাইন ফরোয়ার্ডের হ্যাটট্রিকে সাসসুয়েলোকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে জুভেন্টাস। টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে জুভরা।

সাসসুয়েলোর মাঠে দিবালার গোল উৎসবের শুরু ১৬ মিনিট থেকে। মারিও মানজুকিচের পাসে ২৫ গজ দূর থেকে জালে বল জড়িয়ে দেন সেসময়।

Banglabid

জোড়া গোল পূর্ণ করেছেন ৪৯ মিনিটে। কুয়াদ্রাদোর পাস থেকে নিচু শটে প্রতিপক্ষের গোলরক্ষককে বোকা বানিয়ে।

দুই মিনিট পরে মাত্তেও পোলিটানোর গোলে অবশ্য ব্যবধান কমিয়েছিল সাসসুয়েলো। কিন্তু লাভ হয়নি। ৬৩ মিনিটে অসাধারণ ফ্রি-কিক থেকে হ্যাটট্রিক পূর্ণ করে জয় নিশ্চিত করেন দিবালা।

রোববারের ম্যাচটি আরও একটি কারণে বিশেষ উপলক্ষ হয়ে এসেছে দিবালার জন্য। জুভেন্টাসের জার্সিতে খেলে ফেললেন শততম ম্যাচ, করে ফেললেন ৫০তম গোল। চার ম্যাচে আট গোল করে উঠে এসেছেন মৌসুমের সর্বোচ্চ গোলদাতার তালিকাতেও। কদিন আগেই করেছিলেন আরেকটি হ্যাটট্রিক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুভেন্টাসপাওলো দিবালা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১০ জনের বাংলাদেশও এমন অসাধারণ

পরবর্তী

ঘুষ, দুর্নীতি নিয়ে সরকারের কাছে কোন তথ্য নেই: টিআইবি

পরবর্তী
বাংলাদেশের সংবাদ সম্মেলনে বক্তারা দুর্নীতি ও ঘুষের বিষয়ে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘুষ, দুর্নীতি নিয়ে সরকারের কাছে কোন তথ্য নেই: টিআইবি

Young man in traditional red attire on stage at Channel i Online event. Channel i News - চ্যানেল আই নিউজ

ভবিষ্যতে একজন বড় লেখক হতে চাই: তূর্য

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯২৫

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যেভাবে হলো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে সংসদ সদস্যরা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

এক সপ্তাহ বিদ্যুৎ নেই, পিডিবি অফিসে হামলা-ভাঙচুর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT