চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিন শেষে ‘নীল মুকুট’ দেখে কেউ ঠকবেন না: কামার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৯ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০২১
বিনোদন
A A

৮ আগস্ট ‘শুনতে কি পাও!’ খ্যাত নির্মাতা কামার আহমাদ সাইমনের জন্মদিন। আর এই বিশেষ দিনেই দেশীয় প্লাটফর্ম চরকিতে মুক্তি পেতে যাচ্ছে নির্মাতার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘নীল মুকুট’।

গেল বছর প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে সেটা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত কিছুটা বাধ্য হয়েই ওটিটির শরণাপন্ন নির্মাতা। ‘নীল মুকুট’ টিমের এমন সিদ্ধান্তকে অবশ্য সাধুবাদই জানিয়েছেন সাধারণ দর্শক। ডকু-ড্রামাটি নিয়ে আগ্রহও দেখাচ্ছেন তারা।

মুক্তির আগে প্রমোশনাল এক ভিডিও বার্তায় ‘নীল মুকুট’ নিয়ে কিছু কথা বলেন কামার আহমাদ সাইমন। স্পষ্ট ভাষায় জানান, নীল মুকুট সিনেমায় কোনো গল্প নেই। কামারের ভাষ্য, সিনেমাটি নিয়ে আগেভাগে যদি কিছু দর্শকদের উদ্দেশে বলতে হয়, তবে আমি একটা কথাই বলতে চাই যে- নীল মুকুট সিনেমায় কোনো গল্প নেই। যারাই সিনেমাটা দেখবেন, তাদের আগেই অনুরোধ করছি- তারা যেন কোনো গল্প প্রত্যাশা করে ‘নীল মুকুট’ সিনেমাটি না দেখেন।

নির্মাতা বলেন, আমি আগেও বলেছি, ট্রেনে একটা কান্নার শব্দ থেকে এই সিনেমার আইডিয়া আমার মাথায় আসে। সেই কান্নার অভিজ্ঞতাই মূলত ফ্রেমে নিয়ে আসার চেষ্টা করেছি।

‘নীল মুকুট’ এ গল্প না থাকার বিষয়টি নিয়ে নির্মাতা বলেন, এখন কেউ প্রশ্ন করতে পারেন, ‘গল্প কেন নাই?’ আমিওতো পাল্টা প্রশ্ন করতে পারি, গল্প কেন থাকবে? গল্পতো সাহিত্যের ভাষা। সিনেমাতো একটা আলাদা ভাষা। সেই আলাদা ভাষারই একটি প্রোডাকশন হলো ‘নীল মুকুট’।

তবে ‘গল্প না থাকলেও’ নীল মুকুট সিনেমায় এমন কিছু আছে, যা দর্শককে মুগ্ধ করতে পারে বলেও মনে করেন নির্মাতা কামার। এ বিষয়ে তিনি বলেন, সিনেমাটি দেখে অনেকেই হয়তো অনেকভাবে প্রতিক্রিয়া জানাবেন। কিন্তু দিন শেষে সিনেমাটা দেখে কেউ ঠকবেন না। কেউ খালি হাতে ফেরত যাবেন না, এটা আমি নিশ্চিত করে বলতে পারি।

Reneta

নীল মুকুট’ ছবির দৈর্ঘ্য প্রায় ১০০ মিনিট। যার মধ্যে ৬৫ মিনিটই শুটিং হয়েছে অর্ধেক পৃথিবী দূরের দেশ হাইতিতে। আর সেখানে যেতে ক্রুদের ভিসা জটিলতা তৈরী হওয়ায় রীতিমত যুদ্ধ করেই শুটিং করতে হয় নির্মাতার। অবশ্য সেই যুদ্ধে কামারের সাথে ছিলেন প্রযোজক সারা আফরীন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কামারকামার আহমান সাইমনচরকিজন্মদিননীল মুকুটলিড বিনোদনশুনতে কি পাওসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ২৪ ঘণ্টার কর্মবিরতি

এপ্রিল ২১, ২০২৬

৬০ দিনের বিএনপি সরকারের সামনে ‘অন্যরকম চ্যালেঞ্জ’

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমার শেষ দিন আজ

এপ্রিল ২১, ২০২৬

রিয়াল কোচের মতে লা লিগার চেয়ে চ্যাম্পিয়ন্স লিগ ‘জেতা সহজ’

এপ্রিল ২১, ২০২৬

টিম কুকের বিদায়, অ্যাপলে নতুন অধ্যায়

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT