চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে ১১‘শ জনের বিরুদ্ধে মামলা

শাহ আলম শাহী শাহ আলম শাহী
৫:৩৬ অপরাহ্ণ ২৬, মার্চ ২০২০
- সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A

দিনাজপুরের বিরলে রুপালী বাংলা জুট মিলে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের আন্দোলনে পুলিশের গুলিতে একজন নিহত, ৩ পুলিশসহ ১৩ শ্রমিক আহত হওয়ার ঘটনায় ১১‘শ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে বিরল থানার উপ-পুলিশ পরিদর্শক(এসআই) আব্দুল কাদের বাদি হয়ে থানায় এই মামলাটি দায়ের করেন।

পুলিশের গুলিতে নিহত সুরত আলী (৩৭) হুসনা মোড়ের মোহাম্মদ আলীর ছেলে। তিনি মিলের পাশের চা দোকানদার। বুধবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।

আন্দোলনরত শ্রমিকরা জানান, বুধবার বিকেলে কোন নোটিশ ছাড়াই রুপালী বাংলা জুট মিল কর্তৃপক্ষ মিল বন্ধ করে দেয়। এতে ক্ষুদ্ধ হয়ে ওঠে শ্রমিকরা। তারা বকেয়া বেতন-ভাতার দাবিতে সন্ধ্যার পর থেকে মিল গেটে সমবেত হতে শুরু করে। কিছুক্ষণ পর রাত সাড়ে ৮টায় রুপালী বাংলা জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক বিরল উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এম.আব্দুল লতিফ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। কিন্তু, শ্রমিকরা তাদের বকেয়া বেতন চেয়ে শ্লোগান দিতে থাকে। শ্রমিকদের দাবি না মেনে তিনি ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করেন।

এ সময় বিক্ষুদ্ধ শ্রমিকরা উত্তেজিত হয়ে ভাংচুর শুরু করলে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে। ঘটনাস্থলে পুলিশের গুলিতে সুরত আলী (৩০) নামে এক চা দোকানদার গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। আহত হয় ৩ পুলিশসহ আরো ১৩ শ্রমিক।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিম হাবিব জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১২ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে।

Reneta

জুট মিলের রাজ কুমার (২৪)কে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং রায়হান (১৯) ইব্রাহিম (৫৫)সহ অন্যদের স্থানীয় বিরল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক মো.মাহমুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম ও পিপিএম (বার) এবং বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রহমানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তারা নিহত সুরত আলী’র পরিবারের সাথেও কথা বলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুলিশের গুলিতে নিহতশ্রমিকদের আন্দোলন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বাধীনতার মাসে আরেক যুদ্ধ

পরবর্তী

‘চীন করোনা তৈরি করেনি, ছড়ায়নি’

পরবর্তী

‘চীন করোনা তৈরি করেনি, ছড়ায়নি’

করোনাভাইরাম

করোনা সন্দেহে ৭ মাসের শিশু আইসোলেশনে, বাড়ি লকডাউন

সর্বশেষ

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬

একই সময়ে ছেলে ও মেয়েদের বিশ্বকাপ জেতা একমাত্র দেশ স্পেন

জুলাই ২০, ২০২৬

গলা ধাক্কা দিয়ে ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখেছেন পারেদেস

জুলাই ২০, ২০২৬

প্রিজারভেটিভে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা: সতর্ক করলেন ফরাসি গবেষকরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT